জেএসসি পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ৪০ মিনিট, পূর্ণমান ৪০
[সঠিক উত্তরের পাশে কালো কালির কলম দিয়ে টিক চিহ্ন () দাও।]

১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত থেকে কত সাল পর্যন্ত রেঙ্গুনে অবস্থান করেছিলেন?
ক. ১৮৭৬-১৯০৩ খ. ১৯০৩-১৯০৭ খ্রিষ্টাব্দ
গ. ১৯০৩-১৯১৬ ঘ. ১৯০৭-১৯৩৮ খ্রিষ্টাব্দ
২। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক তাদের স্বরূপ তুলে ধরেছেন, যারা—
i. অতিথিদের অবজ্ঞা করে ii. তুচ্ছ জীবকে স্নেহাদর করে iii. ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩। বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে?
ক. জ্ঞান খ. প্রেম গ. দিব্যশক্তি ঘ. চেতনা
৪। লেখকের দৃষ্টিতে মিয়ানমার দেশটি—
i. রূপকথার গল্পের মতো
ii. সুন্দর ও নান্দনিক iii. প্রকৃতির অভয়ারণ্য
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি? ক. সরীসৃপ খ. প্রাগৈতিহাসিক
গ. টিকটিকি ঘ. মাঝির ছেলে
৬। মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার কারণ—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা iii. মামার প্রতি ভক্তি
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৭। ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক. মোসলেম ভারত খ. সমকাল
গ. ইত্তেফাক ঘ. মৌচাক
৮। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করে বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন?
ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭১ সালে
৯। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়ে তোলা যায় বলে মনে করো?
ক. অধিকার অর্জনের জন্য হরতাল করে
খ. সামরিক সরকারকে উৎখাত করে
গ. গরিব-দুঃখীর সেবা করে
ঘ. মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে
১০। ‘বৈসাবী’ উৎসব পালন করা হয়—
ক. রাঙামাটি খ. দিনাজপুর গ. সিলেট ঘ. যশোর
১১। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে কী তুলে ধরতে পারি?
ক. ঐতিহ্য খ. পুরোনো ইতিহাস
গ. বংশগৌরব ঘ. নৃতত্ত্ব
১২। হুমায়ুন আজাদ জন্ম গ্রহণ করেন—
ক. ১৯৪৪ খ. ১৯৪৫ গ. ১৯৪৬ ঘ. ১৯৪৭
১৩। ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
# নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
লিজন প্রচুর সম্পত্তির মালিক। টাকার জন্য এমন কোনো কাজ নেই, যা তিনি করেননি। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করেও কিছু হলো না। তখন সকলে বলাবলি শুরু করল লিজন তার অনৈতিক কাজের শাস্তি পাচ্ছে।
১৪। উদ্দীপকটিতে এবং ‘সুখী মানুষ’ নাটিকাটিতে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো—
i. পাপের শাস্তি পেতেই হয় ii. অনৈতিক পথে উপার্জিত অর্থসম্পদ অশান্তি বয়ে আনে
iii. অন্যায়কারী সর্বদা সুখে থাকে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
১৫। উদ্দীপকের কমিশনারের মতো মোড়লও যা পাচ্ছে, তা বোঝাতে গ্রহণযোগ্য হলো—
i. পাপের শাস্তি ii. ধনসম্পদের অপব্যবহার
iii. শ্রদ্ধা ও ভালোবাসা
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬। ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত জ্ঞানের সঙ্গে নিজের উপলব্ধির মিলনে লালন শাহ্ প্রচার করেন—
ক. দর্শন খ. সাধন গ. মানবতা ঘ. চিন্তা
১৭। ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়।’ —‘মূলে’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রকৃত স্বরূপে খ. ধর্ম পরিচয়ে
গ. পাত্র অনুসারে ঘ. বর্ণ পরিচয়ে
১৮। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন—
ক. মহাকাব্য খ. নাট্যকাব্য গ. উপন্যাস ঘ. ছড়া
১৯। ‘সধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ’ —এই পঙিক্ত দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ভুল করে মনোবাঞ্ছা গোপন করা
খ. ভুল করে মনোবাঞ্ছা প্রকাশ না করা
গ. মনের সাধ প্রকাশে ত্রুটি না হওয়া
ঘ. মনের সাধ প্রকাশে ত্রুটি হওয়া
২০। উপেন কত বছর পরে নিজ গ্রামে যায়?
ক. দশ-পনেরো খ. চৌদ্দ-পনেরো
গ. পনেরো-ষোলো ঘ. পনেরো-বিশ
২১। দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়?
ক. ৪ রঙা খ. ৫ রঙা গ. ৬ রঙা ঘ. ৭ রঙা
২২। ‘তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন’ —এখানে ‘রাক্ষসী’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. সুখহীন খ. গৃহহারা গ. দানবী ঘ. দয়ালু
২৩। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. ধূমকেতু খ. লাঙল গ. শিখা ঘ. বিজলী
২৪। ‘নারী’ কবিতা পাঠের উদ্দেশ্য হলো—
ক. নারীর প্রতি সহানুভূতিশীল হওয়া
খ. নারীর অধিকার অর্জন করা
গ. নারীর পর্দা প্রথা ধারণা
ঘ. নারীর প্রতি আমাদের গভীর মমত্ববোধ
২৫। ‘আবার আসিব ফিরে’ কবিতায় ‘রাঙা মেঘ’ বলে কোন সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. রাতের খ. সকালের গ. সন্ধ্যার ঘ. গোধূলির
২৬। ‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলায় রয়ে যাব’—উক্তিটির সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার ভাবগত সম্পর্ক—
i. বাংলার প্রতি আবেগ ii. বাংলার প্রতি প্রেম
iii. বাংলার আবেদন
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৭। কোনটি বেগম সুফিয়া কামালের রচনা?
ক. একাত্তরের ডায়েরি খ. একাত্তরের দিনগুলি
গ. একাত্তরের দিন ঘ. স্মৃতিময় একাত্তর
২৮। ‘মুমূর্ষু ধরাপ্রাণ’ কাকে বলে?
ক. মৃতপ্রায় পৃথিবীর জীবন খ. মৃত পৃথিবী
গ. পৃথিবীর প্রাণ ঘ. জাগ্রত প্রাণ পৃথিবী
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমরা হয়তো জানি না, একটি গাছ কাটার আগে তিনটি গাছ লাগাতে হয়।
২৯। উদ্দীপকের সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সম্পর্ক কোথায়?
i. বৃক্ষনিধনের বিষয়
ii. বৃক্ষরোপন বিষয়ে
iii. বৃক্ষ কেটে আসবাব বানানো
কোনটি সঠিক ?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩০। একটি বৃক্ষের বদলে তিনটি বৃক্ষ লাগালে কবিতার আলোকে বলা যায়—
i. প্রকৃতিতে ভারসাম্য সৃষ্টি হবে ii. মানুষের বিপন্ন অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা দূর হবে
iii. মানুষ নিজস্ব ভারসাম্য রাখতে পারবে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩১। যত্নে রাখলে জলপাই টাটকা থাকে—
ক. ৩ মাস খ. ৬ মাস গ. ৯ মাস ঘ. ১২ মাস
৩২। আলী কোজাই টাকা সঞ্চয় করেছিল—
i. পৈতৃক সম্পত্তি থেকে
ii. পরিশ্রম করে iii. ব্যবসা করে
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩৩। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটিতে কোন শতাব্দীর কথা বলা হয়েছে?
ক. পঞ্চদশ শতাব্দী খ. ষোড়শ শতাব্দী
গ. সপ্তদশ শতাব্দী ঘ. অষ্টাদশ শতাব্দী
৩৪। আসল রাজকুমার প্রতাপের জন্য কী পরীক্ষা ছিল?
ক. বড় সিলটার সন্ধান খ. ছোট সিলটার সন্ধান
গ. লোহার পরীক্ষা ঘ. গুপ্ত আলমারির সন্ধান
৩৫। ‘হেনডেন হল’ কার বাড়ি ছিল?
ক. ডিউকের খ. সৈনিকের
গ. সন্ন্যাসীর ঘ. ফাদারের
৩৬। পর্তুগিজ জাহাজ রবিনসনকে কোন বন্দরে নামিয়ে দিল?
ক. উয়ারমাউথ বন্দরে খ. পর্তুগিজ বন্দরে
গ. গিনি উপকূলে ঘ. ব্রাজিল বন্দরে
৩৭। রবিনসন ওই দ্বীপের ‘মুকুটহীন রাজা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. দ্বীপের মালিক খ. দ্বীপের একচ্ছত্র অধিপতি
গ. দ্বীপের নির্বাচিত অধিপতি ঘ. দ্বীপের সর্দার
৩৮। মেহেরাব কোন রাজ্যের রাজা ছিলেন?
ক. হামাউন খ. মাজেন্দ্রা গ. কাবুল ঘ. সামেগান
# নিচের ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রামায়ণের কাহিনিতে আছে রামের দুই পুত্র লব ও কুশ শৈশব থেকে বড় হয়েছিল বনে-বাল্মীকি মুনির আশ্রয়ে। একবার রাম অশ্বমেধযজ্ঞের আয়োজন করলে তার ঘোড়াকে রুখে দাঁড়ায় লব ও কুশ। সেখানে রামের সঙ্গে তাদের যুদ্ধ হয়।
৩৯। উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন গল্পের ঘটনাকে প্রতিনিধিত্ব করে?
ক. কিশোর কাজি খ. রবিনসন ক্রুশো
গ. সোহরাব রোস্তম ঘ. রিপভ্যান উইংকল
৪০। উদ্দীপকের লব ও কুশের স্থলে ওই গল্পের প্রতিনিধিত্বকারী চরিত্রে প্রকাশ পেয়েছে—
i. পিতার প্রতি প্রতিহিংসা
ii. পিতার প্রতি অগাধ শ্রদ্ধা iii.শত্রুর প্রতি বীরত্ব
কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও ii
# উত্তর ছাপা হবে আগামীকাল