গাণিতিক সমস্যা
প্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে তোমাদের জন্য থাকছে পাটিগণিত অংশের গুরুত্বপূর্ণ দুইটি গাণিতিক সমস্যার সমাধান।
প্রশ্ন: ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট কত খরচ হবে?
সমাধান:
চৌবাচ্চাটি বর্গাকৃতির, যার গভীরতা ২.৫ মিটার
মনে করি,
বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ক মিটার
বর্গাকৃতি চৌবাচ্চার আয়তন=ক×ক×২.৫ ঘ.মি.
= ২.৫×ক২ ঘনমিটার
চৌবাচ্চাটিতে পানি ধরে ২৮,৯০০ লিটার
= ২৮৯০০×১০০০ ঘন সে.মি.
[ ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]
= ২৮৯০০০০০ ঘন সে.মি.
=
= [ ১০০০০০০ ঘন সে.মি. = ১ ঘন মিটার]
= ২৮.৯ ঘনমিটার
প্রশ্নমতে, ২.৫×ক২ = ২৮.৯
বা, ক২ = বা, ক২ = ১১.৫৬
বা, ক = ক = ৩.৪
বর্গাকৃতি চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য ৩.৪ মিটার
বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল = ক২ বর্গমিটার = (৩.৪)২ বর্গমিটার
= ১১.৫৬ বর্গমিটার
বর্গাকৃতি চৌবাচ্চার ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = ৪×(৩.৪×২.৫) বর্গমিটার।
= ৩৪ বর্গমিটার
চৌবাচ্চাটির তলা ও ভেতরের চার দেয়ালের ক্ষেত্রফল = (১১.৫৬+৩৪) বর্গমিটার
= ৪৫.৫৬ বর্গমিটার
সীসার পাত লাগাতে,
১ বর্গমিটারের খরচ হয় ১২.৫০ টাকা
৪৫.৫৬ ” ” ” ১২.৫০×৪৫.৫৬ টাকা
= ৫৬৯.৫০ টাকা।
উত্তর: ৫৬৯.৫০ টাকা।
প্রশ্ন: ২০ মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০.০০ টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০.০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
সমাধান: দেওয়া আছে, কামরার দৈর্ঘ্য ২০ মিটার
প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০ মিটার × ৪ মিটার) = ৮০ বর্গমিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গমিটার কমার জন্য খরচ কমে
(৭৫০০-৬০০০) টাকা = ১৫০০ টাকা।
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে।
১ ” ” ” ”
৭৫০০ ” ” ” ”
= ৪০০ বর্গমিটারে
কামরার ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার
মনে করি, কামরাটির প্রস্থ ক মিটার
কামরাটির ক্ষেত্রফল (২০×ক) বর্গমিটার
= ২০ ক বর্গমিটার
প্রশ্নমতে, ২০ ক = ৪০০
বা, ক =
ক = ২০
কামরাটির প্রস্থ ২০ মিটার
উত্তর: ২০ মিটার।
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা