বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিল্পকলার নানা দিক
৩. বিটিভিতে কত সাল থেকে নতুন কুঁড়ি অনুষ্ঠানটি প্রচারিত হয়?
ক. ১৯৬৯ খ. ১৯৭০ গ. ১৯৭১ ঘ. ১৯৭২
সঠিক উত্তর: ঘ. ১৯৭২
৪. সুন্দরের কাজ কাকে খুশি করা নয়?
ক. স্বার্থপর আমিকে খ. নিঃস্বার্থ আমিকে
গ. বাজে আমিকে ঘ. হিংসুক আমিকে
সঠিক উত্তর: ক. স্বার্থপর আমিকে
৫. মানুষ কী মিটলেই খুশি হয় না?
ক. চাহিদা খ. প্রয়োজন গ. ক্ষুধা ঘ. চিকিৎসা
সঠিক উত্তর: খ. প্রয়োজন
৬. শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি নয়?
ক. চিত্র খ. কয়লা গ. পেনসিল ঘ. রং
সঠিক উত্তর: খ. কয়লা
৭. সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম কী?
ক. জ্ঞানতত্ত্ব খ. নন্দনতত্ত্ব গ. শিল্পকলা ঘ. চিত্রকলা
সঠিক উত্তর: খ. নন্দনতত্ত্ব
৮. ‘গড়ন’ শব্দের অর্থ কী?
ক. চিত্রকলা খ. আকৃতি গ. ভাস্কর্য ঘ. স্থাপত্য
সঠিক উত্তর: খ. আকৃতি
৯. মানুষের মনকে তৃপ্ত করে কোনটি?
ক. ভাস্কর্য খ. স্থাপত্য গ. কবিতা ঘ. সুন্দরবোধ
সঠিক উত্তর: ঘ. সুন্দরবোধ
১০. কোনটি বিদেশি শব্দ?
ক. আকৃতি খ. শিল্পকলা গ. কলম ঘ. সুন্দর
সঠিক উত্তর: গ. কলম
১১. মনোহরপুর কোন জেলায় অবস্থিত?
ক. ঝিনাইদহ খ. যশোর গ. মাগুরা ঘ. কুষ্টিয়া
সঠিক উত্তর: ক. ঝিনাইদহ
১২. ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
ক. পরিশীলিত খ. উজ্জীবিত গ. উচ্ছ্বসিত ঘ. আনন্দিত
সঠিক উত্তর: ক. পরিশীলিত
১৩. জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ ঘটে—
ক. পেশিশক্তির মাধ্যমে খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
গ. শিল্পকলার মাধ্যমে ঘ. আলোচনার মাধ্যমে
সঠিক উত্তর: খ. আনন্দ প্রকাশের মাধ্যমে
১৪. শক্ত পাথর কেটে কোন গড়ন বানানোর নাম—
ক. স্থাপত্য খ. ফুলদানি গ. ভাস্কর্য ঘ. নকশিকাঁথা
সঠিক উত্তর: গ. ভাস্কর্য
১৫. ‘জীবনভর’ বলতে বোঝানো হয়েছে—
ক. অর্ধজীবন খ. সারা জীবন
গ. আনন্দময় জীবন ঘ. জীবনীশক্তি
সঠিক উত্তর: খ. সারা জীবন
১৬. ‘স্থাপত্য’ বলতে নির্মাণকাজ বোঝায়—
ক. যানবাহন খ. গৃহ বা ভবনাদি গ. রাস্তা ঘ. উন্নয়ন
সঠিক উত্তর: খ. গৃহ বা ভবনাদি
১৭. ‘রস’ বলতে বোঝায়—
ক. সাহিত্য পাঠে সৃষ্ট অনুভূতি খ. মিষ্টান্ন জাতীয় দ্রব্যাদি
গ. একটি দোকানের নাম ঘ. রসে তৈরি পিঠা
সঠিক উত্তর: ক. সাহিত্য পাঠে সৃষ্ট অনুভূতি
১৮. ‘শিল্পকলার নানা দিক’ গঠনগত দিক থেকে একটি—
ক. ছোট গল্প খ. প্রবন্ধ গ. নাটক ঘ. রম্যরচনা
সঠিক উত্তর: খ. প্রবন্ধ
১৯. ‘ভুবন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. বসুমতী খ. মেদিনী গ. পৃথিবী ঘ. ধরিত্রী
সঠিক উত্তর: গ. পৃথিবী
২০. মুস্তাফা মনোয়ারের সম্পৃক্ততা আছে —
ক. মনের কথা খ. প্রাণের কথা
গ. হূদয়ের কথা ঘ. কল্পনার কথা
সঠিক উত্তর: ক. মনের কথা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল