জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১. ছবি আঁকার প্রধান উপকরণগুলো কী—
ক. কাগজ খ. কলম, পেনসিল ও তুলি গ. রং ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
২. পেনসিল দিয়ে কিসে ছবি আঁকা যায়— ক. কাগজে খ. বোর্ডে
গ. ক্যানভাসে ঘ. কোনটিতেই নয়
সঠিক উত্তর: ক. কাগজে
৩. কার্ট্রিজ কাগজ এবং হ্যান্ডমেইড কাগজ কোন রং করা যায়—
ক. জলরং খ. পোস্টার রং
গ. অ্যাক্রেলিক ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৪. ছবি আঁকার জন্য কোন গ্রেডের পেনসিল ব্যবহূত হয়-
ক. 2B, 3B খ. 4B, 5B
গ. 6B-16B পর্যন্ত ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৫. কালি ও কলমে ছবি আঁকার জন্য কেমন কাগজ প্রয়োজন?
ক. খসখসে খ. হ্যান্ডমেইড কাগজ
গ. মসৃণ সাদা কাগজ ঘ. কার্ট্রিজ
সঠিক উত্তর: গ. মসৃণ সাদা কাগজ
৬. প্রায় সকল কাগজেই ছবি আঁকা যায় কী দিয়ে-
ক. কালি ও তুলি খ. কলম দিয়ে
গ. পেনসিল দিয়ে ঘ. সবগুলো
সঠিক উত্তর: গ. পেনসিল দিয়ে
৭. শিল্পাচার্য জয়নুল আবেদিন ও কামরুল হাসান কী দিয়ে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন—
ক. পেনসিলে ছবি এঁকে
খ. কালি ও তুলিতে
গ. রং পেনসিলে ঘ. তেলচিত্র এঁকে
সঠিক উত্তর: খ. কালি ও তুলিতে
৮. কালি ও জলরং, পোস্টার রঙের জন্য কেমন তুলি ব্যবহার করা হয়-
ক. শক্ত পাটের তুলি
খ. নরম পশমের তুলি
গ. হকিয়ায় ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. নরম পশমের তুলি।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল