জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাক্য
৫১। ‘লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই’—আশ্রিত বাক্যটি কোন ধরনের?
ক. বিশেষ্য স্থানীয় খ. বিশেষণ স্থানীয়
গ. ক্রিয়া বিশেষণ স্থানীয় ঘ. ক ও খ
সঠিক উত্তর: খ. বিশেষণ স্থানীয়
৫২। ‘যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে’—এ উদাহরণ কোন বাক্যের?
ক. যৌগিক বাক্যের খ. সরল বাক্যের
গ. মিশ্র বাক্যের ঘ. নির্দেশক বাক্যের
সঠিক উত্তর: গ. মিশ্র বাক্যের
৫৩। কোনটি জটিল বাক্য?

ক. সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
খ. আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
গ. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
ঘ. যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
সঠিক উত্তর: ঘ. যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
৫৪। ‘পানি বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক. আসত্তির খ. আকাঙ্ক্ষার
গ. যোগ্যতার ঘ. অর্থসংগতির
সঠিক উত্তর: গ. যোগ্যতার
৫৫। বিপদ ও দুঃখ এক সঙ্গে আসে—এটি কোন্ ধরনের বাক্য?
ক. যৌগিক খ. জটিল গ. মিশ্র ঘ. সরল
সঠিক উত্তর: ক. যৌগিক

বিরাম চিহ্ন
১। উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. কমা গ. সেমিকোলন ঘ. কোলন
সঠিক উত্তর: ঘ. কোলন
২। কোলন চিহ্ন ব্যবহূত হয়—
ক. বাক্যের অর্থ স্পষ্ট করা জন্য
খ. বাক্যে সম্বোধনের পর
গ. নাটকের সংলাপের আগে
ঘ. দুটো শব্দের সংযোগ বোঝাতে
সঠিক উত্তর: ঘ. দুটো শব্দের সংযোগ বোঝাতে
৩। কোলন-এর বাংলা প্রতিশব্দ কী?
ক. বিন্দু খ. দৃষ্টান্তছেদ
গ. ইলেক চিহ্ন ঘ. পাদচ্ছেদ
সঠিক উত্তর: খ. দৃষ্টান্তছেদ
৪। কোলন চিহ্নের বিরামের সময় হলো—
ক. এক সেকেন্ড খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড ঘ. চার সেকেন্ড
সঠিক উত্তর: ক. এক সেকেন্ড
৫। উদ্ধৃতির আগে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
সঠিক উত্তর: খ. কোলন
৬। কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
ক. ব্যাখ্যা করো: খ. তার নাম শিশির:
গ. কাল স্কুলে যাব না: ঘ. আমি বাড়িতে গিয়ে:
সঠিক উত্তর: ক. ব্যাখ্যা করো:
৭। ‘হাইফেন’ চিহ্নকে বাংলায় কী বলে?
ক. শব্দসঙ্গতি চিহ্ন খ. শব্দ সংযোগ চিহ্ন
গ. বাক্যসঙ্গতি চিহ্ন ঘ. দৃষ্পন্তছেদ
সঠিক উত্তর: খ. শব্দ সংযোগ চিহ্ন
৮। হাইফেন চিহ্নের বিরতি কাল?
ক. এক সেকেন্ড খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড ঘ. বিরতি দিতে হয় না
সঠিক উত্তর: ঘ. বিরতি দিতে হয় না
৯। হাইফেন চিহ্ন বসে—
ক. দুই বা ততোধিক শব্দের মধ্যে
খ. দুই বা ততোধিক শব্দের প্রথমে
গ. দুটি বাক্যের সংযোগস্থলে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. দুই বা ততোধিক শব্দের মধ্যে
১০। দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
সঠিক উত্তর: ঘ. হাইফেন
১১। সমাসবদ্ধ পদের মাঝে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. দাঁড়ি খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
সঠিক উত্তর: ঘ. হাইফেন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল