জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দার্থ
১৭। ‘ব্যর্থ’ শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি?
ক. অনর্থ খ. সার্থক
গ. পরার্থ ঘ. সার্থক
সঠিক উত্তর: ঘ. সার্থক
১৮। ‘অগ্রজ’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. গ্রহীতা খ. অগ্র
গ. অনুজ ঘ. পশ্চাৎ
সঠিক উত্তর: গ. অনুজ
১৯। ‘অন্তরঙ্গ’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. অভ্যাস খ. কুটিল
গ. অন্তর ঘ. বহিরঙ্গ
সঠিক উত্তর: ঘ. বহিরঙ্গ
২০। ‘অর্পণ’ শব্দটির বিপরীত শব্দ কী?
ক. দাতা খ. প্রদান
গ. গ্রহণ ঘ. গ্রহীতা
সঠিক উত্তর: গ. গ্রহণ
২১। ‘আগমন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. চলে যাওয়া খ. আসা
গ. যাওয়া ঘ. প্রস্থান
সঠিক উত্তর: ঘ. প্রস্থান
২২। ‘আরোহণ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. নির্গমন খ. বিসর্জন
গ. অবরোহণ ঘ. সংশেষণ
সঠিক উত্তর: গ. অবরোহণ
২৩। ‘উন্নতি’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অবনতি খ. রসাতল
গ. অধঃপতন ঘ. অনুন্নতি
সঠিক উত্তর: ক. অবনতি
২৪। ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সঞ্চয় খ. অনাচার
গ. অপচয় ঘ. উপাচার
সঠিক উত্তর: গ. অপচয়
২৫। ‘ঐহিক’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. পারত্রিক খ. ইহলৌকিক
গ. পরলোক ঘ. পারলৌকিক
সঠিক উত্তর: ক. পারত্রিক
২৬। ‘নিন্দা’ এর বিপরীত শব্দ কোনটি
ক. প্রশংসা খ. আনন্দিত
গ. গর্ব ঘ. দুর্নাম
সঠিক উত্তর: ক. প্রশংসা
২৭। ‘কৃষ্ণ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. দুষ্ট খ. শিষ্ট গ. শুক্ল ঘ. ধবল
সঠিক উত্তর: গ. শুক্ল
২৮। ‘গৃহী’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. সন্ন্যাসী খ. বাহিরী
গ. নিগৃহী ঘ. অগৃহী
সঠিক উত্তর: ক. সন্ন্যাসী
২৯। ‘চপল’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. ঠান্ডা খ. গম্ভীর
গ. রাজভারী ঘ. সম্ভাব
সঠিক উত্তর: খ. গম্ভীর
৩০। ‘চতুর’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. চালাক খ. বোকা
গ. সচেতন ঘ. দুরন্ত
সঠিক উত্তর: খ. বোকা
৩১। ‘জড়’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. চেতন খ. ঘুমন্ত
গ. জঙ্গম ঘ. জাগ্রত
সঠিক উত্তর: ক. চেতন
৩২। ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অস্থাবর খ. বহিরাঙ্গ
গ. স্থাবর ঘ. শান্তি
সঠিক উত্তর: গ. স্থাবর
৩৩। ‘ডুবন্ত’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. তলানো খ. ভাসন্ত
গ. উড়ন্ত ঘ. ভাসমান
সঠিক উত্তর: খ. ভাসন্ত
৩৪। ‘তিমির’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অন্ধকার খ. অপচয়
গ. সমুদয় ঘ. আলোক
সঠিক উত্তর: ঘ. আলোক
৩৫। ‘তিরোধান’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. জ্বলজ্বল খ. গোপন
গ. আবির্ভাব ঘ. বিলম্বিত
সঠিক উত্তর: গ. আবির্ভাব
৩৬। ‘নির্ভীক’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. ভীরু খ. বোকা
গ. ভীতু ঘ. ভয়াল
সঠিক উত্তর: ক. ভীরু
৩৭। ‘নীরস’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. সরস খ. সবল গ.দুর্বল ঘ. রসাল
সঠিক উত্তর: ক. সরস।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ 

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল