পাংকচুয়েশন মার্কস
প্রিয় শিক্ষার্থী, তোমার শিক্ষাজীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এ বছর থেকে। তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। আজ তোমাদের জন্য How to use Punctuation Mark and Capital Letter- আলোচনা করব।
Punctuation Mark-এর ব্যবহার:
1. Comma (,):
a) দুইয়ের অধিক সমজাতীয় Word, Phrase, বা Clause পাশাপাশি ব্যবহূত হয় সেগুলোকে Comma (,) দ্বারা চিহ্নিত করা যায়। যেমন: Dipa, Rina and Tuni went there. He lost land, money, reputation and friends.
[সাধারণত কোনো Word-এর আগে and থাকলে তার আগে Comma ব্যবহূত হয় না।]
b) Sentence-এর Subject বা Object বা Complement-এর apposition (ব্যাখ্যা) থাকলে তার আগে ও পরে Comma বসে। যেমন: Babu , Sujon’s brother , is a good student. Meena, a bright student, failed unfortunately.
c) Vocative (সম্বোধন পদ)-এর Nounকে পৃথক করার জন্য comma ব্যবহূত হয়। যেমন:
Rahim, do it at once. Tuna, Come here.
d) Absolute phrase বা Clauseকে (যার সঙ্গে বাক্যের অন্যান্য) Element-এর কোনো Functional সম্পর্ক নেই) আলাদা রাখার জন্য উভয় পাশে Comma ব্যবহূত হয়। যেমন: This boy, to be truthful, is an honest boy.
আবার এরূপ Absolute Phrase বা Clause বাক্যের মধ্যে না থেকে শুরুতে থাকলে তার পরে Comma.বসে। যেমন: The Sun having set, We started our work.
e) বিশেষত কোনো Verb-এর অনুপস্থিতি নির্দেশ করতে Comma ব্যবহূত হয়। যেমন:
Dina got a purse; Nila, a watch. He was a Muslim; She, a Hindu.
f) বাক্যের প্রথমে Adverbial clause থাকলে তার পরে Comma বসে। যেমন:
If you worked hard, you would pass in the exam. Because of his is honest, he was praised by all.
g) একই Word and দ্বারা যুক্ত না করে পুনরুক্ত করতে চাইলে Comma বসাতে হয়। যেমন: What is lost, lost it will never come back.
h) Direct speech-এর আগে comma বসাতে হয়। যেমন:
He said to me, ‘May god Bless you.’ He said to me, ‘What are you doing?’
সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল