পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট১। কোন পর্বের প্রাণীদের সিলেন্টেরন থাকে?
ক. প্রোটোজোয়া খ. পরিফেরা গ. নিডারিয়া ঘ. নেমাটোডা
২। কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
ক. অক্টোপাস খ. সেপিয়া গ. স্পনজিলা ঘ. তারামাছ
৩। মাইটোসি বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসটি বড় হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ গ. এনাফেজ ঘ. টেলোফেজ

৪। পাশের চিত্রটি কোন দশার?
ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৫। পাশের চিত্রের দশায় দেখা যায়—
i. সেন্ট্রিউল হতে অ্যাস্ট্রার রশ্মি বিচ্ছুরিত হয় ii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় iii. ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
৬। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের আদান-প্রদান কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়?
ক. পরিচলন খ. শোষণ গ. ব্যাপন ঘ. অভিস্রবণ
৭। উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কোনটি?
ক. কিউটিকল খ. কোষপ্রাচী গ. জাইলেম ঘ. ফ্লোয়েম
৮। কোনটি কলয়েডধর্মী পদার্থ নয়?
ক. পানি খ. জিলেটিন গ. স্টার্চ ঘ. সেলুলোজ
৯। স্টোলনের অগ্রভাগে কী উৎপন্ন হয়?
ক. মূল খ কাণ্ড গ. শাখাকাণ্ড ঘ. মুকুল
১০। নিচের কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ধান খ. কুমড়া গ. তেঁতুল ঘ. শিম
১১। মরু উদ্ভিদের পাতা ছোট হওয়ার কারণ—
i. পানি সংরক্ষণ ii. পানির অপচয় রোধ iii. পানির অপচয়
কোনটি সঠিক ক. i, ii. খ. i, iii, গ. ii, iii, ঘ. i, ii, iii
১২। জীবের সুপ্তাবস্থা কাটাতে কোনটি কার্যকরী?
ক. জিব্বেরেলিন খ. ইথিলিন গ. অক্সিন ঘ. সাইটোকাইনিন
১৩। নিচের কোনটিকে মস্তিষ্কের বোঁটা বলা হয়?
ক. সেরিবেলাম খ. থ্যালামাস গ. মেডুলা ঘ. পনস
১৪। কোনটির প্রয়োগে ফলের মোচা বিলম্বিত হয়?
ক. ইথিলিন খ. সাইটোকাইনিন গ. জিব্বেরেলিন ঘ. অক্সিন
১৫। টমেটোতে কোন এসিড থাকে?
ক. অক্সালিক এসিড খ. টারটারিক এসিড
গ. এসকরবিক এসিড ঘ. সাইট্রিক এসিড
# নিচের তথ্যটি পড়ো এবং ১৬-১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশ একদিন Ca(OH)2 ও H3PO4-এর বিক্রিয়া ঘটাল।
১৬। উৎপন্ন যৌগগুলোর সংকেত কোনটি?
ক. Ca3(PO)2 , H2O খ. CaPO4 , H2O
গ. Ca3PO4 +H2 ঘ. Ca(PO4)2, H2O
১৭। বিক্রিয়াটি সমতা বিধান করলে পানির কয়টি অণু হবে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৮। কার্বনের একটি পরমাণুর ভরসংখ্যা ১৩ হলে এর ইলেকট্রন সংখ্যা কত? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
১৯। হাইড্রোজেনের একটি আইসোটোপের ভরসংখ্যা ৩ হলে এর প্রোটনের সংখ্যা কত? ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
২০। 32p আইসোটোপে 32 হলো—
ক. প্রোটন সংখ্যা খ. এটম সংখ্যা গ. নিউট্রন ঘ. ভরসংখ্যা
২১। ৫ কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নিলে ভর কত হবে?
ক. ৫ নিউটন খ. ৫ কেজি গ. ৪৯ কিলোগ্রাম ঘ. ৪৯ নিউটন
২২। নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক. G=M/gR2 খ. M=R2G/g গ. g=R2/GM ঘ. g=GM/R2
২৩। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে?
ক. g-এর সমান খ. g-এর কম গ. শূন্য ঘ. g-এর দ্বিগুণ
২৪। NH4+ এবং NH3-এর মধ্যে বলা যায়—
i. উভয়ই যৌগিক পদার্থ
ii. NH4+ এর যোজনী বিদ্যমান
iii. NH3 গ্যাস হলেও NH4+ গ্যাস নয়
নিচের কোনটি সঠিক
ক. i, ii. খ. i, iii, গ. ii, iii, ঘ. i, ii, iii
২৫। NH4NO3-এ কয়টি মূলক বিদ্যমান?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৯
২৬। HCl+MgO-MgCl2+H2O এটি কোন ধরনের বিক্রিয়া
ক. প্রশমন খ. যোজন গ. প্রতিস্থাপন ঘ. বিয়োজন
২৭। তড়িৎপ্রবাহের একক কী?
ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার গ. ওহ্ম ঘ. ওয়াট
২৮। কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি ৫ সেকেন্ডে ১০ কুলম্ব আধান প্রবাহিত হয়, তবে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে? ক. ০.৫ খ. ২ গ. ২.৫ ঘ. ৫০
২৯। একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 ওহ্ম। এর মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর উভয় প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট? ক. ০.০৮ খ. ১২.৫ গ. ৫৪ ঘ. ২০০
৩০। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত?
ক. ০০ খ. ৯০০ গ. ১৮০০ ঘ. ৩৬০০
৩১। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কী বলে?
ক. অক্ষিগোলক খ আইরিস গ. কর্নিয়া ঘ. মণি
৩২। কোনটির মধ্য দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে?
ক. আইরিস খ. রেটিনা গ. পিউপিল ঘ. কর্নিয়া
৩৩। ইউরেনাসের উপগ্রহ কয়টি?
ক. ১৩ খ. ২৭ গ. ৩৪ ঘ. ৬৩
৩৪। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কী প্রয়োজন?
ক. কেন্দ্রমুখী বল খ. কেন্দ্রবিমুখী বল গ. বিকর্ষণ বল ঘ. চাপ
৩৫। দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহের নাম কী?
ক. ল্যান্ডসেট-১ খ. ইনটেলসেট-১ গ. স্টক-৬ ঘ. ভস্টক-১
৩৬। ১ গ্রাম চর্বি থেকে কয় ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক. ১ খ. ৪ গ. ৯ ঘ. ১৫
৩৭। পেশি সংকোচনে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. ক্যালসিয়াম খ. লৌহ গ. আয়োডিন ঘ. পটাশিয়াম
৩৮। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
ক. এ খ. ই গ. সি ঘ. ডি
৩৯। নিচের কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. গরু খ. ব্যাঙ গ. ছাগল ঘ. চিল
৪০। নিচের কোনটি পচনকারী নামে পরিচিত?
ক. প্রথম স্তরের খাদক খ. দ্বিতীয় স্তরের খাদক
গ. তৃতীয় স্তরের খাদক ঘ. বিয়োজক।
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
উত্তর ছাপা হবে আগামীকাল