জেএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরাম চিহ্ন
৫৭। বক্তার প্রত্যক্ষ উক্তিতে কোন বিরাম চিহ্ন বসে?
ক. কমা খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. উদ্ধরণ চিহ্ন।
সঠিক উত্তর: ঘ. উদ্ধরণ চিহ্ন
৫৮। বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
ক. কমা খ. হাইফেন গ. ড্যাশ ঘ. প্রশ্নবোধক
সঠিক উত্তর: খ. হাইফেন
৫৯। বাংলা বিরাম চিহ্নের কোনটি গণিতশাস্ত্রে ব্যবহূত হয়? ক. কমা খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. বন্ধনী
সঠিক উত্তর: ঘ. বন্ধনী
৬০। বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহূত হয়?
ক. অর্থ খ. ধাতু গ. ব্যাখ্যামূলক ঘ. উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: গ. ব্যাখ্যামূলক
বানান
১। বাংলাদেশে কোন বানানরীতি মান্য করা হয়?
ক. বাংলা একাডেমির বানানরীতি
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি
গ. বিশ্বভারতীর বানানরীতি
ঘ. এনসিটিবির বানানরীতি
সঠিক উত্তর: ক. বাংলা একাডেমির বানানরীতি
২। যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অবিধান সিদ্ধ, সেসব শব্দের বানানে হবে—
ক. উভয় স্বর খ. দীর্ঘ স্বর
গ. হ্রস্ব স্বর ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. হ্রস্ব স্বর
৩। কোন বানানটি সঠিক?
ক. আমীন খ. ঊষা গ. বিদেশী ঘ. কিংবদন্তি
সঠিক উত্তর: ঘ. কিংবদন্তি
৪। তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানে কোনটি হবে? ক. ,ি ূ খ. ,ি ু গ. ী, ু ঘ. ী, ূ
সঠিক উত্তর: খ. ,ি ু
৫। কোন বনানটি সঠিক?
ক. গিন্নি খ. সুন্নী গ. হরিণি ঘ. পত্নি
সঠিক উত্তর: ক. গিন্নি
৬। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হওয়ার কারণ কী?
ক. বছরের প্রথম মাস বলে খ. মাসের নাম বলে
গ. স্বাভাবিক নিয়মের কারণে ঘ. বিদেশি শব্দ বলে
সঠিক উত্তর: ঘ. বিদেশি শব্দ বলে
৭। স্ত্রী-বাচক শব্দের বানানে হ্রস্ব-ই কার ( ি ) হবে। এই নিয়মের আলোকে সঠিক বানান হলো—
ক. মামি, দেবি খ. পত্নি, দাসি
গ. দাদি, নানি ঘ. সবগুলো
সঠিক উত্তর: গ. দাদি, নানি
৮। ভাষা ও জাতিবাচক নামের বানানে ই-কার হবে। এই নিয়মের আলোকে সঠিক বানান হলো—
ক. জাপানি খ. ইরানী গ. বাঙালী ঘ. পরাসী
সঠিক উত্তর: ক. জাপানি
৯। কোনটি সঠিক বানান?
ক. মূলা খ. পুব গ. কুমীর ঘ. ঊনিশ
সঠিক উত্তর: খ. পুব
১০। কোন বানানটি সঠিক?
ক. চাকুরী খ. যুবতী গ. বিদুষি ঘ. মেয়েলী
সঠিক উত্তর: খ. যুবতী।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল