অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
শিল্পকলা
২৬. ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটির বিষয়বস্তু কী?
ক. মুক্তিযুদ্ধের গৌরবগাথা
খ. মুক্তিযোদ্ধাদের বীরত্ব
গ. যুদ্ধে নারীর অংশগ্রহণসহ মুক্তিযুদ্ধের অনুভূতি প্রকাশ
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
২৭. ‘নাইওর’ এই চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা-
ক. শিল্পী পটুয়া কামরুল হাসান
খ. শিল্পী রশিদ চৌধুরী
গ. শিল্পী আমিনুল ইসলাম
ঘ. শিল্পী কিবরিয়া
সঠিক উত্তর: ক. শিল্পী পটুয়া কামরুল হাসান
২৮. নকশিকাঁথা, খেলনা পুতুল, নকশি পাখা এগুলো-
ক. চারুশিল্প খ. কারুশিল্প
গ. লোকশিল্প ঘ. ধাতব শিল্প
সঠিক উত্তর: গ. লোকশিল্প
২৯. লোকশিল্প মূলত কোন ধারার তৈরি শিল্পকর্ম-
ক. চারুশিল্পের খ. দারুশিল্পের
গ. কারুশিল্পের ঘ. সবগুলো
সঠিক উত্তর: গ. কারুশিল্পের
৩০. কুমোরের তৈরি মৃৎসামগ্রী কারুশিল্প, কিন্তু তাকে যদি রং করে বা নকশা এঁকে শখের হাঁড়ি বানানো হয় তখন তা-
ক. কারুশিল্প খ. লোকশিল্প
গ. প্রাচীন শিল্প ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. লোকশিল্প
৩১. লোকশিল্পের ব্যবহারিক প্রয়োজনীয়তা-
ক. থাকতে পারে (নকশিকাঁথা)
খ. নাও থাকতে পারে (টেপাপুতুল)
গ. ক+খ ঘ. অপ্রাসঙ্গিক
সঠিক উত্তর: গ. ক+খ।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ