অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
৯. তেলরং, অক্সাইড রং বা আঠালো রঙের জন্য কেমন তুলি ব্যবহার করা হয়—
ক. শক্ত পশমের তুলি খ. নরম পশমের তুলি
গ. মোটা পশমের তুলি ঘ. সিনথেটিক তুলি
সঠিক উত্তর: ক. শক্ত পশমের তুলি
১০. সাদাকালো ছবি আঁকার জন্য কি প্রয়োজন—
ক. পেনসিল খ. রঙিন রং
গ. কাঠকয়লা বা কালো কালি ঘ. ক+গ
সঠিক উত্তর: ঘ. ক+গ
১১. রঙিন ছবি আঁকার প্রধান মাধ্যম বা উপকরণ হলো- ক. রং খ. পেনসিল গ. চারকোল ঘ. চুন
সঠিক উত্তর: ক. রং
১২. কত রকমের রং হয়ে থাকে—
ক. প্যাস্টেল, পোস্টার, জলরং
খ. অ্যাক্রেলিক, প্লাস্টিক, রঙিন অক্সাইড রং
গ. তেলরং, এনামেল ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৩. তেলরঙের নামকরণ কেন—
ক. রঙের সঙ্গে তেল মিশিয়ে ছবি আঁঁকতে হয় বলে
খ. শুধু তেল দিয়ে ছবি আঁকা হয় বলে
গ. এই রঙের সঙ্গে তেলের সম্পর্ক নেই বলে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. রঙের সঙ্গে তেল মিশিয়ে ছবি আঁঁকতে হয় বলে।
১৪. তেলরঙের সঙ্গে কোন তেল মিশিয়ে ছবি আঁকতে হয়—
ক. তিশির তেল বা লিনসিড ওয়েল
খ. বাদাম তেল
গ. সয়াবিন তেল ঘ. তিলের তৈল
সঠিক উত্তর: ক. তিশির তেল বা লিনসিড ওয়েল
১৫. তৈলরংকে তরল করার জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য কী মেশানো হয়—
ক. জল খ. তারপিন
গ. আলকাতরা ঘ. এটা তরলই থাকে
সঠিক উত্তর: ক. জল।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল