জেএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

১৬. পৃথিবীর বিখ্যাত শিল্পীরা কোন মাধ্যমে ছবি এঁকে অমর হয়ে আছেন—
ক. তেলরং খ. পোস্টার রং
গ. এনামেল রং ঘ. অক্সাইড রং
সঠিক উত্তর: ক. তেলরং
১৭. বাংলাদেশসহ বিশ্বের সব শিল্পীর প্রিয় মাধ্যম হচ্ছে—
ক. তেলরং খ. জলরং
গ. এনামেল রং ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. তেলরং
১৮. তেলরঙের বৈশিষ্ট্যগুলো কী—
ক. শত বছর টিকে থাকে মানে সহজেই নষ্ট হয় না
খ. সঠিক পথে পরিচর্যা করলে এর উজ্জ্বলতা হারায় না
গ. বাস্তবভিত্তিক ছবি আঁকার জন্য এই রং অতুলনীয় ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৯. ক্যানভাস হলো—
ক. কাঠের ফ্রেমে শক্ত করে আটকানো কাপড়
খ. কাঠ ও হার্ডবোর্ডের তৈরি চিত্রপট
গ. কাঠ ও টিনের তৈরি ফ্রেম
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. কাঠের ফ্রেমে শক্ত করে আটকানো কাপড়
২০.পৃথিবীর অভিজাত রং কোনটি—
ক. জলরং খ. তেলরং
গ. এনামেল রং ঘ. অক্সাইড রং
সঠিক উত্তর: ক. জলরং
২১. ক্যানভাসের প্রচলন শুরু হয় কোন দেশ থেকে—
ক. ইউরোপ খ. আফ্রিকা
গ. এশিয়া ঘ. আমেরিকা
সঠিক উত্তর: ক. ইউরোপ
২২. তেলরং কোন শিল্পীদ্বয় প্রথম ব্যবহার করেন—
ক. হুভার্ড ভ্যান আইক
খ. লিওনার্দো-দ্যা-ভিঞ্চি
গ. জন ভ্যান আইক ঘ. ক+গ
সঠিক উত্তর: ঘ. ক+গ
২৩. ক্যানভাস ছাড়া তেলরঙে ছবি আঁকা যায়—
ক. হার্ডবোর্ড
খ. প্লাইবোর্ড বা কাঠের ওপর
গ. বিশেষ ধরনের কাগজ
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
২৪. এনামেল কোন মাধ্যমের রং—
ক. জল খ. তেল
গ. শুকনা ঘ. অক্সাইড
সঠিক উত্তর: খ. তেল
২৫. তেলরংকে তরল করার জন্য বা ব্যবহার উপযোগী করার জন্য কী মেশানো হয়—
ক. জল খ. তারপিন
গ. আলকাতরা ঘ. তরলই থাকে
সঠিক উত্তর: খ. তারপিন।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল