জেএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ 
প্রিয়শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ চারু ও কারুকলা বিষয়ের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে।
১। পূর্ব বাংলার কতভাগ মানুষ উর্দু ও হিন্দিতে কথা বলত?
ক. এগারো ভাগ খ. এক ভাগ
গ. পাঁচ ভাগ ঘ. সতেরো ভাগ
উত্তর: খ. এক ভাগ
২। তৎকালীন দুই পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল—
ক. ৫৫% খ. ৬৫% গ. ৪৫% ঘ. ৫১%
উত্তর: গ. ৪৫%
৩। পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিরা কত বছর সংগ্রাম করেছিল?
ক. ২১ বছর খ. ২৪ বছর
গ. ২৭ বছর ঘ. ২৩ বছর
উত্তর: ঘ. ২৩ বছর
৪। তৎকালীন পশ্চিম পাকিস্তানের কত ভাগ মানুষ উর্দু ভাষায় কথা বলত?
ক. ১৫% খ. ১৭% গ. ৫% ঘ. ২৫%
উত্তর: ক. ১৫%
৫। শহীদ মিনারের স্থপতি কে?
ক. কামরুল হাসান খ. হামিদুর রহমান গ. শামীম শিকদার
ঘ. শিল্পাচার্য জয়নুল আবেদিন
উত্তর: খ. হামিদুর রহমান
৬। দোপেয়াজা নামে কোন শিল্পী কার্টুন আঁকতেন?
ক. শিল্পী রফিকুন নবী
খ. শিল্পী কাইয়ুম চৌধুরী
গ. শিল্পী কাজী আবুল কাশেম
ঘ. শিল্পী মুর্তজা বশীর
উত্তর: গ. শিল্পী কাজী আবুল কাশেম।

সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল