জেএসসির মডেল টেস্ট-১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসির মডেল টেস্ট
জেএসসির মডেল টেস্ট

পূর্ণমান: ৬০, সময়: ২ ঘণ্টা
মডেল টেস্ট তৈরি করেছেন কাজী ইস্কান্দার আলী
 যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও: ৬×১০ =৬০
১। রহিম মিয়া একজন অভিজ্ঞ কৃষক। তিনি তাঁর চার খণ্ড জমিতে চার বছরের শস্য পর্যায়ের পরিকল্পনা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন মৌসুমভিত্তিক গম, পাট, আউস ধান, রোপা ধান, আমন ধান, আলু, শাকসবজি, ধৈঞ্চা, আখ, মরিচ, তিল ইত্যাদি ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন।
ক) শস্য পর্যায় কী? ১
খ) শস্য পর্যায়ে প্রধান দুটি সুবিধা লেখো। ২
গ) রহিম মিয়ার শস্য পর্যায়ের ছক তৈরি করো। ৩
ঘ) শস্য পর্যায়ের ফলাফল আলোচনা করো। ৪
২। ধান চাষে অনেক ধরনের সার ব্যবহার করা হলেও ইউরিয়া সারই প্রধান। এই ইউরিয়া সারের মধ্যে বর্তমানে বহুল ব্যবহূত হচ্ছে গুটি ইউরিয়া আর দিন দিন চাহিদা কমছে দানাদার ইউরিয়ার। ধান চাষে গুটি ইউরিয়ার প্রয়োগ বয়ে এনেছে ব্যাপক সফলতা।
ক) গুটি ইউরিয়া কী? ১
খ) গুটি ইউরিয়া ব্যবহারের উপকারিতা কী? ২
গ) ধান চাষে কীভাবে গুটি ইউরিয়া প্রয়োগ করা হয়? ৩
ঘ) দানাদার ও গুটি ইউরিয়ার মধ্যে কোনটি ব্যবহার লাভজনক বলে তুমি মনে করো? ব্যাখ্যা করো। ৪
৩। হরিপদ সরকারের বসবাসের বাড়ির আয়তন এক একর। তাঁর বাড়ির আঙিনায় একটি পুকুর, কিছু উঁচু পতিত জমি ছাড়া কিন্তু কোনো কৃষিজমি নেই। সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে তিনি সমস্যায় পড়েন। অতঃপর হরিপদ দুটি গাভি ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করলেন।
ক) কৃষি বনায়ন কী? ১
খ) মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ২
গ) হরিপদের বাড়ির আঙিনার প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা বর্ণনা করো। ৩
ঘ) হরিপদের সংসারের আর্থিক উন্নয়নে তাঁর কার্যক্রম বিশ্লেষণ করো। ৪
৪। শফিক সাহেব ক্লাসে এশিয়া মহাদেশের একটি দেশের কৃষি সম্পর্কে আলোচনা করছিলেন। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, এই দেশটির কৃষির আধুনিকায়ন শুরু হয় গত শতকের ষাটের দশকে। বর্তমানে দেশটিতে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট, কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। ফলে দেশটির কৃষি উৎপাদনে দ্রুত অগ্রগতি শুরু হয়েছে এবং গ্রামীণ মানুষের জীবনের চালচিত্রেও পরিবর্তন এসেছে।
ক) BRRI-এর পূর্ণ রূপ কী? ১
খ) বাংলাদেশের কৃষকেরা ধানবীজের জন্য পরনির্ভরশীল নয়, ব্যাখ্যা করো। ২
গ) শফিক সাহেব ক্লাসে কোনো দেশের কৃষির অগ্রগতির সম্পর্কে আলোচনা করছিলেন বর্ণনা করো। ৩
ঘ) শফিক সাহেবের আলোচিত দেশটির কৃষির সঙ্গে চীনের কৃষির তুলনামূলক অবস্থা বিশ্লেষণ করো। ৪
৫। সোহাগ ধান চাষের জন্য ভালো উন্নত জাতের বীজ নির্বাচন করল এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে প্রচুর ফলন পেল কিন্তু পরবর্তী বছর ব্যবহারের জন্য সে যে বীজগুলো সংরক্ষণ করল, সেগুলো থেকে ভালো ফলন পেল না। বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনার মাধ্যমে সে জানতে পারল বীজ সংরক্ষণেরও কিছু কলাকৌশল রয়েছে, যার ওপর বীজের গুণগত মান নির্ভর করে।
ক) সংকরায়ণ কী? ১
খ) ভালো বীজের কী কী গুণ থাকে? ২
গ) সোহাগের ধানবীজগুলো কীভাবে সংরক্ষণ করা যেত? ৩
ঘ) ভালো উন্নত বীজ সংরক্ষণের কী কী কলাকৌশল রয়েছে বলে তুমি মনে করো? লেখ। ৪
৬। কৃষিবিদ রফিক সাহেব খরা মৌসুমে তাঁর গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন খরার কারণে সেখানকার কৃষকেরা ফসল উৎপাদনে পিছিয়ে পড়েছে। এমতাবস্থায় তিনি কৃষকদের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে তিনি খরা অবস্থায় ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করলেন।
ক) বাংলাদেশে প্রতিবছর আবাদি জমি কমার হার কত? ১
খ) প্রতিকূল ও বিরূপ আবহাওয়ার মধ্যে পার্থক্য কী? ২
গ) রফিক সাহেবের গ্রামের কৃষকেরা কী কী কৌশল অবলম্বন করে ফসল উৎপাদন করতে পারে? ৩
ঘ) বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল কেমন হতে পারে বলে তুমি মনে করো? ৪
৭।
ক) বাংলাদেশে কোন মাশরুম বেশি চাষ করা হয়? ১
খ) কীভাবে স্পন তৈরি করা হয়? ২
গ) ‘ক’ চিত্রের মাশরুমটির চাষের পদ্ধতি বর্ণনা করো। ৩
ঘ) মাশরুম চাষের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ৪
৮। মাসুদ মিয়ার তিনটি গাভি পালন করেও আর্থিকভাবে লাভবান হতে পারছেন না। তিনি তাঁর গাভিগুলোকে খড় খাওয়ান এবং মাঝেমধ্যে দানাদার খাদ্য সরবরাহ করেন। এ ছাড়া তিনি তাঁর গাভিগুলোকে অস্বাস্থ্যকর স্থানে রাখেন। তিনি কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে কৃষি কর্মকর্তা তাঁকে জানান, সঠিক ব্যবস্থাপনার অভাবেই তিনি গাভিগুলো পালন করে লাভবান হতে পারছেন না। এ ছাড়া তিনি গাভিগুলোর জন্য আদর্শ গোয়ালঘর তৈরির পরামর্শ দেন।
ক) কয়টি পদ্ধতিতে পশুপালন করা যায়? ১
খ) পশুর পরিচর্যা বলতে কী বোঝো? ২
গ) মাসুদ মিয়ার গাভিগুলোর খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? ৩
গ) একটি আদর্শ গোয়ালঘর তৈরিতে কোন বিষয়গুলো বিবেচনায় রাখা প্রয়োজন? ৪
৯। পড়ালেখা শেষ করে তারেক চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। এমন হতাশাময় জীবনে তার এক বন্ধু তাকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে মাছ চাষের ওপর প্রশিক্ষণ

গ্রহণ করতে বলে। প্রশিক্ষণ শেষে নিজের গ্রামে দুটি পুকুর নিয়ে সে রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্প মাছের পোনা একত্রে ছাড়ে। অল্প দিনের মধ্যে সে একজন মৎস্যচাষি হিসেবে এলাকায় পরিচিতি লাভ করে। তার সাফল্য দেখে গ্রামের আরও অনেকেই মাছ চাষ শুরু করেন।

ক) মিশ্র চাষ বলতে কী বোঝো?                                 ১

খ) কার্প-জাতীয় মাছ পুকুরে চাষের সুবিধাগুলো লেখো?  ২

গ) উদ্দীপকের তারেকের এ ধরনের মাছ চাষের সঙ্গে কোন পদ্ধতির মিল পাওয়া যায়। এ জাতীয় চাষের সুবিধাগুলো বর্ণনা করো।        ৩

ঘ) কার্প-জাতীয় মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির ধাপগুলো বর্ণনা করো।                 ৪