সময়: ২ ঘণ্টা, পূর্ণমান ৫০
১. ক. সারাংশ লেখো:
ক. বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’, সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞানশক্তি ও প্রেমশক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ার কেন, পৃথিবীর কোনো জাতির নেই। কিন্তু কর্মশক্তি এককভাবে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। তাদের কর্মবিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা ও নিদ্রা ব্যবসা-বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে। এই তম, এই তিমির, জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ ও মৃতপ্রায় করে রাখে।
অথবা, খ. সারমর্ম লেখো:
এই যে বিটপি-শ্রেণী হেরি সারি সারি—
কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!
কেহ বা সরল সাধু-হূদয় যেমন,
ফল-ভারে নত কেহ গুলির মতন।
এদের স্বভাব ভালো মানুষের চেয়ে,
ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে।
যখন মানবকুল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।
কিন্তু ফলশালী হলে এই তরুগণ
অহংকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,
নীচপ্রায় কার ঠাঁই নহে অবনত।
২. যেকোনো একটি ভাবসম্প্রসারণ করো:
ক. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
খ. জ্ঞানহীন মানুষ পশুর সমান।
৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
ক. অনুচ্ছেদ লেখো: বাংলা নববর্ষ
অথবা, খ. নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও:
আমার এই গভীর জড়নিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্নিশ দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে। আমি চরণের স্পর্শে হূদয় পাঠ করিতে পারি। আমি বুঝিতে পারি, কে গৃহে যাইতেছে, কে বিদেশ যাইতেছে, কে কাজে যাইতেছে, কে বিশ্রামে যাইতেছে, কে উৎসবে যাইতেছে, কে শ্মশানে যাইতেছে।
ক. ‘শ্মশান’ শব্দটির উচ্চারিত রূপ কী?
খ. ‘শ্মশান’ শব্দটির যুক্তবর্ণ ভেঙে দেখাও।
গ. অনুচ্ছেদের যেসব শব্দে মাত্রার ব্যবহার হয়েছে, সেগুলো লেখো।
ঘ. চিহ্নিত শব্দগুলোয় ব-ফলা ও ম-ফলা অনুচ্চারিত কেন, ব্যাখ্যা করো।
৪. পত্র বা দরখাস্ত লেখো:
ক. মনে করো, তোমার নাম আরিয়ান বা নওমি। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখো।
অথবা,খ. মনে করো, তোমার নাম সাগর বা নদী। তুমি ফুলপুর উচ্চবিদ্যালয়, দিনাজপুরের অষ্টম শ্রেণীর ছাত্র। শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আদেনপত্র রচনা করো।
৫. যেকোনো একটি রচনা লেখো:
ক. ট্রেনে ভ্রমণ (রচনাসংকেত: ভূমিকা,ট্রেনে ভ্রমণের শুরু, ট্রেনের ভেতরের অবস্থা, বিভিন্ন স্টেশন, উল্লেখযোগ্য স্থান, উপসংহার।)
খ. বাংলাদেশের কৃষক (রচনাসংকেত: সূচনা, কৃষকের অতীত ইতিহাস, বর্তমান অবস্থা, কৃষকের উন্নয়ন, উপসংহার।)
গ. ষড়্ঋতু (রচনাসংকেত: ভূমিকা, ষড়্ঋতুর পরিচয়, গ্রীষ্মকাল, বর্ষাকল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, মানবজীবনে ঋতুর প্রভাব, উপসংহার।)
ব হু নি র্বা চ নী অ ং শ
১। সুবন্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?
ক) সুব্ + অন্ত খ. সু + অন্ত
গ. সুব্ + অনন্ত ঘ. সুপ্ + অন্ত
২। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. দুটি খ. সাতটি
গ. এগারোটি ঘ. পঁচিশটি
৩। ‘এ’ ধ্বনির বিকৃত উচ্চারণ পাওয়া যায় নিচের কোন শব্দে?
ক. কেক খ. কেঁলি গ. বেলা ঘ. মেষ
৪। দন্তৌষ্ঠ্য বর্ণ নিচের কোনটি?
ক. ‘গ’ খ. ‘ভ’ গ. ‘ত’ ঘ. ‘ব’
৫। চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য—
ক. পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত
খ. সর্বজনগ্রাহ্য মার্জিত ও রুচিশীল
গ. সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহূত হয়
ঘ. আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী
৬। ‘ধানী/আনি’ যোগে গঠিত বহুবচন নিচের কোনটি? ক. হিমানী খ. ধোপানি গ. মানিনী ঘ. নানি
৭। ‘ স্ত্রৈণ’ শব্দটি—
ক. বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক
খ. নিত্য স্ত্রীবাচক বা শুধু স্ত্রীবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক বা শুধু পুরুষবাচক
ঘ. পূর্বে পুরুষবাচক শব্দযোগে গঠিত পুরুষবাচক শব্দ
৮। উচ্চারণের দিক থেকে বিসর্গ কত প্রকার? ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৯। পৃথিবীর কত লোকের মাতৃভাষা বাংলা?
ক. ২৪ কোটি লোকের
খ. প্রায় ২৫ কোটি লোকের
গ. ৩০ কোটি লোকের
ঘ. প্রায় ৩০ কোটি লোকের
১০। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয়—
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা
১১। সাধিত ধাতু কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১২। কোন বাক্যের ক্রিয়াটি অকর্মক?
ক. বিথু গান গায় খ. আমি অঙ্ক করছি
গ. সেলিম বেগম বাড়ি যায়
ঘ. মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন
১৩। আমি ‘অগ্নিবীনা’ পড়েছি। —এ বাক্যের ‘অগ্নিবীণা’ কোন ধরনের বিশেষ্যের উদাহরণ?
ক. সংজ্ঞাবাচক খ. শ্রেণীবাচক
গ. জাতিবাচক ঘ. ভাববাচক
১৪। বচন—
ক. পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে
খ. পদের অর্থের পরিবর্তন ঘটায়
গ. নতুন পদ গঠন করে
ঘ. সংখ্যার ধারণা প্রকাশ করে
১৫। বাক্যের পদগুলোর মধ্যে অর্থসংগতি ও ভাবের মিল রক্ষা না করা হলে বাক্য কোন গুণ হারায়?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি
গ. যোগ্যতা ঘ. আকাঙ্ক্ষা ও আসত্তি
১৬। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।’ এ বাক্যের অধীন খণ্ডবাক্যটি—
ক. বিশেষণস্থানীয় খ. বিশেষ্যস্থানীয়
গ. ক্রিয়াবিশেষণস্থানীয়
ঘ. ভাববিশেষণবাচক
১৭। বাংলা ভাষায় কিছু শব্দ আছে, যেগুলো বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় গঠিত হয়েছে, সেগুলোকে বলা হয়—
ক. যোগিক শব্দ খ. মৌলিক শব্দ
গ. সাধিত ঘ. ভিন্নার্থক শব্দ
১৮। দ্বিরুক্ত শব্দ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
১৯। বর্তমান কালের অনুজ্ঞায় মধ্যম ও নামপুরুষের সম্ভ্রমাত্মক রূপের ক্রিয়াবিভক্তির রূপ নিচের কোনগুলো?
ক. শূন্য, অ খ. অ, ও
গ. উন, ন ঘ. ও, বে
২০। আমি তাকে সবুজ পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেছিলাম—এখানে কোন কালের ক্রিয়া ব্যবহূত হয়েছে।
ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান।