পূর্ণমান: ৬০, সময়: ২ ঘণ্টা ১০ মিনিট
[যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে]
ক. শ্রেণীবিন্যাস কী? ১
খ. দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? ২
গ. A ও B অংশের প্রথম প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে অবস্থান করার কারণ ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যতিক্রমধর্মী প্রাণীটি চিহ্নিত করে এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
২। পলাশ পড়ার টেবিলে থাকাকালীন হঠাৎ একটা মশা হুল ফুটাল। পলাশ সঙ্গে সঙ্গে চড় বসিয়ে দিল কিন্তু মশাটি দ্রুত পালিয়ে গেল। একটু পরে দেখল বিদ্যুৎ চলে গেল। এতে গরমে শরীর থেকে ঘাম বের হতে লাগল।
ক. স্নায়ু তাড়না কী? ১
খ. রেচন পদার্থ বলতে কী বোঝায়? ২
গ. প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। ৩
ঘ. পলাশের দেহে রেচন প্রক্রিয়া সঠিকভাবে না হলে কী অসুবিধা হতো—বিশ্লেষণ করো। ৪
৩। A পরমাণুর পারমাণবিক সংখ্যা ১২। B পরমাণুর পারমাণবিক সংখ্যা ৮ এবং নিউট্রন সংখ্যা ৮।
ক. পারমাণবিক সংখ্যা কী? ১
খ. আইসোটোপ বলতে কী বোঝায়? ২
গ. আইসোটোপগুলো ভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট হওয়া সত্ত্বেও একই মৌলিক পদার্থ হয়ে থাকে —ব্যাখ্যা করো। ৩
ঘ. A ও B পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরির সক্ষমতা ব্যাখ্যা করো। ৪
৪।
ক. মহাকর্ষ কী? ১
খ. g-এর গড় মান ৯.৮ মিটার/সেকেন্ড২ অর্থ কী? ২
গ. বস্তু দুইটির ওজন নির্ণয় করো। B বস্তুর ওজন চাঁদে কত হবে তা নির্ণয় করো। ৩
ঘ. g-এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় —এটি কীভাবে গাণিতিকভাবে প্রমাণ করবে? ৪
৫। i. Al + HCl AlCl3 + H2
ii. KOH+H2SO4K2SO4+H2O
iii. লবণ + পানি লবণের দ্রবণ
iv. চুন + পানি চুনের পানি
ক. রাসায়নিক বিক্রিয়া কী? ১
খ. ii নং বিক্রিয়াটি ব্যাখ্যা করো। ২
গ. i বিক্রিয়াটির সমতা বিধান করো এবং দেখাও যে বিক্রিয়ার আগের ও পরের পরমাণুসংখ্যা সমান। ৩
ঘ. iii নং ও iv নং পরিবর্তনগুলোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কি? ব্যাখ্যা করো। ৪
৬। একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 ওহ্ম। এর মধ্য দিয়ে 4.2A তড়িৎ প্রবাহিত হচ্ছে।
ক. রোধ কী? ১
খ. বিভব পার্থক্য বলতে কী বোঝায়? ২
গ. প্রদত্ত তথ্য থেকে বিভব পার্থক্য নির্ণয় করো। ৩
ঘ. তাপমাত্রা বাড়লে রোধের কী পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। ৪
৭। বকুল শুষ্ক চুনের মধ্যে পানি যোগ করল। ফলে একটি নতুন যৌগ উৎপন্ন হলো। উৎপন্ন যৌগের সঙ্গে ফেনোফথ্যালিন দ্রবণ যোগ করার পর দেখল দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করল। এরপর তাতে H2SO4 যোগ করল।
ক. উৎপন্ন যৌগটির নাম কী? ১
খ. উৎপন্ন যৌগটির দুইটি রাসায়নিক বৈশিষ্ট্য লেখো।২
গ. উৎপন্ন যৌগটির সঙ্গে H2SO4-এর যে বিক্রিয়া হবে, তা সমীকরণসহ লেখো। ৩
ঘ. H2SO4-এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন যৌগসমূহ বিক্রিয়ক যৌগ দুইটি থেকে ভিন্নধর্মী, ব্যাখ্যা করো। ৪
৮। পরাগ রাত জেগে পড়াশোনা করে। শাকসবজি একদমই খায় না। এ নিয়ে তার মা-বাবা খুবই চিন্তিত। ইদানীং প্রায়ই সে রাতে ভালো দেখতে পায় না। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে শাকসবজি খাওয়ার পরামর্শ দিলেন।
ক. খাদ্য কী? ১
খ. খাদ্য কেন গ্রহণ করতে হয়? ২
গ. পরাগের কী রোগ হয়েছে? এ অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কী ধরনের শাকসবজি খাওয়া প্রয়োজন? ৩
ঘ. স্বাস্থ্যরক্ষায় শাকসবজির ভূমিকা ব্যাখ্যা করো। ৪
৯। গ্রীষ্মের ছুটিতে রমিজ তার মামার বাড়িতে বেড়াতে গেল। সে পুকুরে গোসল করতে গিয়ে দেখল পুকুরের পানি বেশ সবুজ এবং পুকুরের পানিতে পুঁটি, তেলাপিয়া, শোল ও কিছু জলজ পোকা ভেসে বেড়াচ্ছে। এছাড়া সে পুকুরের পাড়ের একটি গাছে কয়েকটি বক ও মাছরাঙা দেখতে পেল।
ক. খাদক কী? ১
খ. খাদ্যজাল বলতে কী বোঝায় লেখ? ২
গ. বাস্তুতন্ত্রটির বিভিন্ন জীবের মধ্যে শক্তির প্রবাহ ব্যাখ্যা করো। ৩
ঘ. পুকুরের পানিতে জলজ উদ্ভিদ হ্রাস পেতে থাকলে পুকুরের বাস্তুতন্ত্রের কী পরিণতি ঘটতে পারে, বিশ্লেষণ করো। ৪
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা