জেড এয়ার প্রো ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে জেড এয়ার প্রো ব্র্যান্ডের সাশ্রয়ী ল্যাপটপ বিপণন শুরু করেছে আই লাইফ টেকনোলজি ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৮ হাজার মিল্যিআম্পিয়ার ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ২ জিবি র্যাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এই ল্যাপটপের ওজন এক দশমিক ২৫ কেজি।
আই লাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ল্যাপটপ দিয়ে এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইমেইলের মতো কাজগুলো সহজে করা যায়। এক্সটারনাল হার্ডডিস্ক, পেনড্রাইভ সমর্থন করে এটি। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।