জেনে রাখা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই উত্তরপত্র: সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করবে।

বৃত্ত ভরাট: পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।

উত্তরপত্র ভাজ করবে না: কোনো অবস্থায় উত্তরপত্র ভাজ করা যাবে না।

স্বাক্ষর করতে হবে: পরীক্ষার্থীকে অবশ্যই প্রত্যেক বিষয়ে স্বাক্ষরলিপিতে অবশ্যই স্বাক্ষর করতে হবে।

পরীক্ষা বিষয়: প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

ক্যালকুলেটর ব্যবহার: গণিত পরীক্ষায় সাধারণ সায়েন্টিকফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

মোবাইল ফোন: কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।