প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেব্রার গায়ে ডোরাকাটা দাগ কেন? প্রশ্নটি ভাবিয়ে তুলেছিল বিখ্যাত প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইনকেও। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ রহস্যের একটি ব্যাখ্যা দিয়ে বলেছেন, এ সাদা-কালো দাগ জেব্রার উপস্থিতি সম্পর্কে ছোট-বড় শিকারি প্রাণীদের মধ্যে একধরনের দৃষ্টিবিভ্রম তৈরি করে। ফলে নিরীহ তৃণভোজী প্রাণীটি সম্ভাব্য আক্রমণ এড়িয়ে যেতে পারে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন জুওলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। জেব্রার চলাফেরা এবং তাদের ডোরাকাটা দাগ বিভিন্ন দূরত্বে অবস্থানকারী শিকারি প্রাণীর দৃষ্টিতে কী প্রভাব ফেলে, তা নিয়ে কম্পিউটারনির্ভর গবেষণায় ব্যবহার করা হয় জেব্রার কিছু ছবি ও ভিডিওচিত্র। এতে দেখা যায়, নির্দিষ্ট দূরত্বে জেব্রার চলাফেরার সঙ্গে সঙ্গে এর অবস্থান সম্পর্কে শিকারি প্রাণীরা বিভ্রান্ত হয়। ইনডিপেনডেন্ট।