জেলটা মোবাইলের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ ও মেট্রো গ্রুপের যৌথ প্রতিষ্ঠান ‘স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড ‘জেলটা’ মোবাইলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হল ৮ সেপ্টেম্বর।
গুলশানের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করেন স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক জহির আহমেদ, পরিচালক মাকিন উর রশিদ রছি, এজিএম মার্কেটিং সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ মিঠু বলেন, ব্যবহারকারীদের সন্তুষ্টি অর্জনে নতুন প্রযুক্তির মানসম্মত ও সাশ্রয়ী হ্যান্ডসেট পরিবেশনই আমাদের লক্ষ্য। (বিজ্ঞপ্তি)