জেলটার নতুন স্মার্টফোন কিউ ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলটা কিউ ৫০
জেলটা কিউ ৫০

‘কিউ ৫০’ মডেলের জেলটার স্মার্টফোন বাজারে এনেছে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি পারটেক্স স্টার, কর্ণফুলী ও মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগ।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোনের বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। জেলটার কিউ ৫০ স্মার্টফোনটি এ লক্ষ্যে বাজারে ছাড়া হয়েছে।
আকষর্ণীয় নকশার অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ বা ললিপপ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। চার ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ ডিসপ্লের ফোনটির পেছনে পাঁচ ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর র‍্যাম ৫১২ এমবি। ৩২ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহারের সুবিধা আছে। দুই সিমের এই ফোনটির ব্যাটারি ১৫৫০ মিলি অ্যাম্পিয়ারের। ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি ও বিনা মূল্যে ফ্লিপ কভার দিচ্ছে প্রতিষ্ঠানটি।