জেলিফিশ থেকে আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলিফিশ থেকে আইসক্রিম
জেলিফিশ থেকে আইসক্রিম

স্ট্রবেরি বা ভ্যানিলা আইসক্রিমের কথা ভুলে যান। কারণ, এবার জেলিফিশের প্রোটিন থেকে নতুন একধরনের উপকরণসমৃদ্ধ আইসক্রিম উত্পাদন করা হয়েছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান চীনের একজন বিজ্ঞানীর সহায়তায় তৈরি করেছে সুস্বাদু এই আইসক্রিম। জেলিফিশের শরীর থেকে সংগৃহীত প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে ‘আলোক বিকিরণের’ উপযোগী করে ব্যবহারের ফলে এই আইসক্রিম থেকে অন্ধকারে উজ্জ্বল আভা ছড়ায়। আর মুখে নিলে মানুষের জিবের সংস্পর্শে আইসক্রিমটি থেকে সবুজ আলো বিচ্ছুরিত হয়। তবে ১৪০ ব্রিটিশ পাউন্ড দামের এই বাহারি আইসক্রিম মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে কি না, তা স্পষ্ট জানানো হয়নি। টেলিগ্রাফ।