জোড় সমর্থক জোর সমর্থন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড় সমর্থক জোর সমর্থন
জোড় সমর্থক জোর সমর্থন

যমজ ভাইবোন নিয়ে কত কথা শোনা যায়৷ তাঁরা একসঙ্গে থাকেন সব সময়, একসঙ্গে অসুস্থ হন, একই রকম পছন্দ-অপছন্দ৷ সত্যিই িক তাই? বিশ্বকাপ ফুটবলে সমর্থনের বেলায়ও িক একই দলকে সমর্থন দিচ্ছেন তাঁরা? চেহারার মিলের মতো এখানেও িক মিল আছে?

দ্যুতি ও দীপ্তি
দ্যুতি ও দীপ্তি

যমজ বোন পারভীন দীপ্তি ও শারমিন দ্যুতি। দুজন দেখতে এক, সাজ-পোশাক এক, এমনকি পছন্দ-অপছন্দও একই রকম। অবস্থা রীতিমতো এমন—দুই বোনের আয়না দেখার প্রয়োজন হয় না, একজন আরেকজনকে দেখে নিলেই হয়! ফুটবল বিশ্বকাপেও দীপ্তি-দ্যুতির একই স্লোগান—‘ব্রাজিল’! তাঁরা যে নেইমারের দলের ঘোরতর সমর্থক, বোঝা গেল ফেসবুকে দীপ্তির স্ট্যাটাস থেকে। যে রাতে মেক্সিকোর সঙ্গে ব্রাজিলের ম্যাচটা ড্র হয়ে গেল, মন খারাপের ‘ইমো’ যোগ করে তিনি লিখেছিলেন, ‘যা-ই হোক, ব্রাজিল তো হারেনি। জেতার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। কেউ আমাকে সান্ত্বনা দাও। আর দয়া করে কোনো আর্জেন্টিনার সমর্থক এখানে কমেন্ট করবা না!’ ‘হোয়াটস অন ইওর মাইন্ড’ প্রশ্নে দ্যুতিরও ছিল একই রকম উত্তর।
দীপ্তি-দ্যুতির মতো যমজ যাঁরা, িজনগত বৈশিষ্ট্যের দিক থেকে তাঁদের মধ্যে মিল থাকাই স্বাভাবিক।

তাহমিনা ও তানিয়া
তাহমিনা ও তানিয়া

বিশ্বকাপের মৌসুমে পুরো দেশ যখন নানা দলে বিভক্ত, যমজদের মধ্যে সে ক্ষেত্রে কতটুকু মিল-অমিল, বুঝতে বেশ কয়েক জোড়া যমজের সঙ্গে কথা বলেছিলাম। ব্রাজিলের সমর্থক দুই বোন আমাদের মিলের খবর দিলেন, অন্যদিকে অমিলের খোঁজ পাওয়া গেল আরেক জোড়ের কাছে—তানিয়া ইসলাম ও তাহমিনা ইসলাম। এবারের বিশ্বকাপে ফাইনালে ছাড়া ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ নেই। আর এমনটা যদি হয়েই যায়, দুই বোনের ভাষায় ‘মাঠের বিশ্বকাপ নিয়ে ঘরের ভেতর বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’! তানিয়া যখন হলুদ-সবুজ রঙের দলে, তাহমিনার পছন্দ তখন নীল-সাদা। ‘আমি ওকে ব্রাজিল-ফাজিল বলে খ্যাপাই’৷ এক বোন বলতে না বলতেই আরেক বোনের বক্তব্য, ‘আমি বলি মেসি-মাছি’!

মুগ্ধ ও স্নিগ্ধ
মুগ্ধ ও স্নিগ্ধ

একই দশা তানজীম শরীফ আর তওসীফ শরীফ দুই ভাইয়েরও। মুগ্ধ-স্নিগ্ধ নামেই তাঁদের পরিচিতি। মুগ্ধ ২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠে চ্যাম্পিয়ন হয়েছিলেন, স্নিগ্ধ প্রতিযোিগতায় অংশ নিলেও অসুস্থতার কারণে সরে এসেছিলেন। এবারের বিশ্বকাপে মুগ্ধর মুগ্ধতা ব্রাজিলের প্রতি, আর স্নিগ্ধর পছন্দ আর্জেন্টিনা। ‘মাঠে যতটা স্লেজিং হয়, আমরা দুই ভাই খেলা দেখতে বসলে তারচেয়ে বেশি স্লেজিং করি।’ বলছিলেন মুগ্ধ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ভাই-ই এবার বিশ্বকাপে নিজের দলের পক্ষে বাজি ধরতে প্রস্তুত। অন্যদিকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাবিল ফাইয়াজ আর নাফিজ ফাইয়াজ যমজ দুই ভাই-ই সমর্থন দিচ্ছেন জার্মানিকে। নাবিল বলছিলেন, ‘একসময় মাইকেল বালাকের ভক্ত ছিলাম। বালাক খেলছেন না, কিন্তু জার্মানি দলটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে।’

নাফিজ ও নাবিল। ছবি: সুমন ইউসুফ
নাফিজ ও নাবিল। ছবি: সুমন ইউসুফ

ছবি তোলার সময় তাই নাবিল-নাফিজ হাজির হয়ে গেলেন নিজের দলের সাদা জার্সি গায়ে।
বিশ্বকাপে ফলাফল যা-ই হোক, যমজদের মিল-অমিলের খেলায় দেখা গেল ফলাফল ২-২। দুই জোড়ের সমর্থন একই দলের প্রতি, আবার দুই জোড় ভিন্ন ভিন্ন দলের সমর্থক। তবে এই ফলাফলকে কোনো অঙ্কে ফেলতে একেবারেই রাজি নন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ সিফাত-ই-সাইদ। তিনি বলেন, ‘জন্মের সময় িজনগত বৈশিষ্ট্যের মিল থাকলেও বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যমজরা নিজেদের পছন্দ নিজেদের মতো করে বেছে নেয়। পারিপার্শ্বিকতা এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। খেলাধুলায় কোনো দলকে সমর্থন দেওয়া না-দেওয়াটা িজন দ্বারা নিয়ন্ত্রিত হয় না।’