জে২ স্মার্টফোন আনল স্যামসাং

জে সিরিজের গ্যালাক্সি জে২ নামে নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। চার দশমিক সাত ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, জে২ এর ক্যামেরাতে এফ ২.২ লেন্স ব্যবহার করা হয়েছে যা স্বল্প আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
স্যামসাং বাংলাদেশ এর হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, ‘স্যামসাং শুধু ফোন নয় বরং লাইফস্টাইল সলিউশন সৃষ্টি করছে। স্মার্টফোন যেহেতু বর্তমানে ব্যবহারকারীদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে, তাই গ্রাহকরা স্মার্টফোন থেকে আরও বেশি কিছু আশা করেন। গ্যালাক্সি জে সিরিজ, বিশেষ করে গ্যালাক্সি জে২, এর মাধ্যমে আমরা গ্রাহকদেরকে সেরা ফিচার ও স্টাইলিশ ডিজাইনের একটি ডিভাইস দিতে চাই।’
স্যামসাং গ্যালাক্সি জে২ এর দাম ১২ হাজার ৯৯০ টাকা। বাজারে কালো, সাদা, এবং গোল্ড-এই তিনটি রঙে এটি পাওয়া যাবে। জে২ এর পাশাপাশি গ্যালাক্সি জে১ এইস নামে একটি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। এর দাম নয় হাজার ৪৯০ টাকা।