জোট বাঁধছে ফেসবুক ও স্কাইপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবং ইন্টারনেটভিত্তিক ফোন সেবাদাতা প্রতিষ্ঠান স্কাইপ একসঙ্গে জোট বাঁধছে! এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি খুদেবার্তা, ভয়েস চ্যাটসহ সামাজিক যোগাযোগের সেবাগুলো একসঙ্গে দেবে। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তিও হবে বলে জানা গেছে।সংবাদভিত্তিক ওয়েবসাইট অলথিংস ডিজিটাল (এটিডি) জানিয়েছে, চুক্তি অনুযায়ী ব্যবহারকারীরা সরাসরি স্কাইপের মাধ্যমে ভয়েস চ্যাট, মুঠোবার্তা এবং ফেসবুকের সামাজিক যোগাযোগের সেবা পাবেন। পাশাপাশি নতুন সুবিধা হিসেবে ফেসবুক বন্ধুদের ফোনও করতে পারবেন! এ ছাড়া ফেসবুকের তথ্য দিয়ে স্কাইপেতে লগ-ইন করা যাবে। নতুন এ সেবাটি স্কাইপির পঞ্চম সংস্করণ থেকে উপভোগ করা যাবে বলে জানা গেছে। বর্তমানে স্কাইপের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৬ কোটি! প্রতিমাসে প্রায় ১২ কোটি ২৪ লাখ ব্যবহারকারী নিয়মিতভাবে স্কাইপ ব্যবহার করছে, যা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে ফেসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় প্রতিষ্ঠান দুটির চুক্তি সই হলে ব্যবহারকারীরা মুঠোবার্তা ও ভয়েস কলের ক্ষেত্রে দারুণ সব সেবা পাবেন। —ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী