জ্ঞান মেলা ১০ ও ১১ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের আয়োজনে আগামী বছরের ১০ ও ১১ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা স্কুল মাঠে জ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি নবম জ্ঞান মেলার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে এ মেলা ৩ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। বরাবরের মতো এবারও এ আয়োজনে গ্রামীণ চিরায়ত মেলার আবহে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরা হবে।
পাশাপাশি রয়েছে চিত্র সংগ্রহশালা উদ্বোধনসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, স্থানীয় প্রযুক্তি-জ্ঞান উপস্থাপনা, তথ্যপ্রযুক্তি কর্মশালার আয়োজন।
যোগাযোগ: [email protected]।
—বিজ্ঞপ্তি