জ্ঞানী - নির্বোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপরীত শব্দ  অংশ-৬
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের প্রশ্ন ‘বিপরীত শব্দটি খাতায় লেখো’ নিয়ে আলোচনা করা হলো।

ছ
ছাত্র শিক্ষক
ছেলে মেয়ে
ছোট বড়
জ
জয় পরাজয়
জড় চেতন
জাগরিত নিদ্রিত
জোয়ার ভাটা
জন্ম মৃত্যু
জানা অজানা
জ্ঞানী নির্বোধ
জটিল সরল
জমা খরচ
জয়ী পরাজিত
জরা যৌবন
জলদি আস্তে
জলে স্থলে
জাগ্রত সুপ্ত
জান্নাত দোজখ
জাহান্নাম বেহেশত
জিন্দা মুর্দা
জীবন মরণ
জীবিত মৃত
জৈব অজৈব
জোড় বিজোড়
জ্ঞাত অজ্ঞাত
জ্ঞেয় অজ্ঞেয়
জ্বলন্ত নিভন্ত
জ্যেষ্ঠা কনিষ্ঠা
ঝ
ঝটিতি বিলম্ব
ঝানু অপটু
ঝগড়া ভাব
ট
টাটকা বাসি
টক মিষ্টি
টিমটিমে জ্বলজ্বলে
ঠ
ঠান্ডা গরম
ঠকা জেতা
ঠিক বেঠিক
ড
ডোবা ভাসা
ডাগর ছোট
ডুবন্ত ভাসন্ত
ঢ
ঢেঙা খাটো
ঢোলা আঁটসাঁট
ত
তিরস্কার পুরস্কার
তাল বেতাল
তত যত
তপ্ত শীতল
তরল কঠিন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল