‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর।গতকাল রোববার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়, পাবনার বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা কলেজ এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হয়। সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেটের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার উপকরণ। উৎসবে যোগ দেওয়া শিক্ষার্থীসহ সবাই এগুলো দারুণভাবে উপভোগ করে।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ: উত্সবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ আবদুর রহিম। গ্রামীণফোন ও প্রথম আলোর এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হবে এবং বিশ্বের সঙ্গে তাদের একটা সংযোগ সৃষ্টি হবে।’ আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল উদ্দিন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আকবর কবীর মোহামঞ্চদ নিয়ামুল খোদা।উত্সবে সুনামগঞ্জের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো: সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলী উচচবিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, বুলচান্দ উচ্চবিদ্যালয়, এইচ এম পি উচ্চবিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পৌর কলেজ, লবজান চৌধুরী উচ্চবালিকা বিদ্যালয়, নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয় ও শাহাজালাল মহাবিদ্যালয়। প্রতিযোগিতায় আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সৈয়দ তাওসীফ মোনাওয়ার।গৌরনদী (বরিশাল): উত্সবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ। শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে গ্রামীণফোন ও প্রথম আলোর এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। গ্রামীণফোন বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লোদ বলেন, ‘ইন্টারনেটের জ্ঞান ও দক্ষতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারব না।’ উৎসবে গৌরনদীর ১১টি স্কুল ও তিনটি কলেজের এক হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, পালরদী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, টরকী গার্লস হাইস্কুল, ধানডোবা হাইস্কুল, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, নাঠে রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়, পিংলাকাঠী হাইস্কুল, গেরাকুল আকতারুন নেছা মাধ্যমিক বিদ্যালয়, মাহিলাড়া ডিগ্রি কলেজ এবং মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়। উৎসবের জন্য নিবন্ধনকৃত শিক্ষার্থী ছিল ১৫০ জন। তাদের মধ্যে ৫০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।বদরগঞ্জ (রংপুর): উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক সরকার।অন্যান্যদের বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা নুরুন্নবী সরকার। প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন। উৎসবে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, আশরাফগঞ্জ উচ্চবিদ্যালয়, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, লালদীঘি পীরপাল কলেজ, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, চাঁদকুঠিরডাঙা বালিকা উচ্চবিদ্যালয়, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, কলেজিয়েট উচ্চবিদ্যালয়, আমরুলবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পাঠানেরহাট উচ্চবিদ্যালয় ও লালদীঘি পীরপাল বি এম কলেজ। আই-জিনিয়াস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী সমান পয়েন্ট পায়। পরে টাই-ব্রেকারে আই-জিনিয়াস নির্বাচিত হয় বদরগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোহাইমেনুল ইসলাম।বেড়া (পাবনা): উৎসবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বেড়ার মনজুর কাদের মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এই উৎসব দেখে মনে হচ্ছে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের শিক্ষার্থীরাও পাঠ্যপুস্তকের জন্য বসে না থেকে ইন্টারনেট থেকেই সব বই ও প্রশ্নের উত্তর খুঁজে নেবে।’ আরও বক্তব্য দেন গ্রামীণফোনের পাবনা অঞ্চলের জ্যেষ্ঠ নির্বাহী দেবাশীষ পাল।উৎসবে বেড়া পৌর এলাকার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। প্রতিষ্ঠানগুলোর ১৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আই-জিনিয়াস প্রতিযোগিতা হয়। এতে বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র সাব্বির আহমেদ আই-জিনিয়াস নির্বাচিত হয়।মিরসরাই (চট্টগ্রাম): উত্সবের উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান মিরসরাইয়ের মিঠাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রথম আলো ও গ্রামীণফোনের কল্যাণে মিরসরাইয়ের মতো মফস্বল এলাকার শিক্ষার্থীরাও ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। ইন্টারনেট নিয়ে একটা উৎসব হতে পারে এ রকম কোনো ধারণাই আগে তাঁদের ছিল না। আরও বক্তব্য দেন গ্রামীণফোন চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান।উৎসবে অংশ নেয় মিরসরাইয়ের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এগুলো হচ্ছে: মিরসরাই কলেজ, পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়, বিশ্বদরবার উচ্চবিদ্যালয়, মিঠানালা আর ডি উচ্চবিদ্যালয়, জে বি উচ্চবিদ্যালয়, ধুমঘাট হাজি চান মিয়া উচ্চবিদ্যালয়, মজহারুল হক চৌধুরী উচ্চবিদ্যালয় ও মিঠাছড়া উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় জে বি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. সাফায়েত হোসেন।আজ উৎসব দুই জেলায়: আজ সোমবার শেরপুর জেলার শেরপুর সরকারি কলেজ এবং কুষ্টিয়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেট উৎসব হবে।