জ্ঞানের মহাসাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো সকাল সাতটা বাজেনি। আমরা যাচ্ছি অনুষ্ঠানস্থলের দিকে। অবাক কাণ্ড! রাস্তায় লাইন ধরে আসছে শত শত শিক্ষার্থী! তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা বাগেরহাটের পিসি কলেজে ইন্টারনেট উৎসবে যাচ্ছে।ঐশী এসেছে তার মায়ের সঙ্গে। কথা হয় ঐশীর মায়ের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এসেছি মেয়েকে নিয়ে এই উৎসবে। এসে যা দেখলাম তা সত্যিই অবাক করার মতো। মেয়েকে নিয়ে শেখাতে এসে দেখলাম আমিই অনেক কিছু শিখে গেছি।’ ঐশীর মা আরও বলেন, ‘আমরা বদলাতে চাই বাংলাদেশকে। তার জন্য এ রকম অনুষ্ঠানের দরকার।’কথা হয় প্রতিযোগী সুমনের সঙ্গে। সে জানায়, ‘আমাদের এই প্রজন্ম অনেক ভাগ্যবান। কারণ, আমরা পেয়েছি ইন্টারনেটের মতো আলাদিনের প্রদীপ। এটা তো জ্ঞানের মহাসাগর। এখান থেকে শুধু আমাদের নিতে হবে।’ —জুবায়ের কবির