জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল, গ্যাস, বিদ্যুৎ ও রাসায়নিক বিভিন্ন খাতে কারিগরি স্বয়ংক্রিয় সেবা ও সাইবার নিরাপত্তা সেবা দেবে জিকম ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড। আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবিবির প্রযুক্তিসেবা বাংলাদেশে দিচ্ছে জিকম। এর মধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থা (অটোমেশন), উন্নত নিয়ন্ত্রণপদ্ধতি, ফ্লো মেজারমেন্ট এবং সাইবার নিরাপত্তার বিষয়সহ একাধিক বিষয়ে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। গত বুধবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে ‘ইটস অল অ্যাবাউট কন্ট্রোল’ শীর্ষক সেমিনারে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন জিকম গ্রুপের চেয়ারম্যান জি লি সিম এবং জিম ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ চৌধুরী। কারিগরি এ সেমিনারে জিকম এবং এবিবির বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা নানা বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞপ্তি