জ্যাম করা যাবে নতুন মোবাইল নেটওয়ার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস গবেষণা প্রতিষ্ঠান ভার্জিনিয়া টেক-এর গবেষকেরা সতর্ক করে বলেছেন, দ্রুতগতির নতুন মোবাইল নেটওয়ার্ক লং টার্ম ইভল্যুশন বা এলটিই-এর নেটওয়ার্কে খুব সহজেই ব্যাঘাত ঘটানো যেতে পারে। অসত্ উদ্দেশ্যে সন্ত্রাসী বা অপরাধকারীরা এ নেটওয়ার্ক জ্যাম করে দিতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কাছে পাঠানো এক চিঠিতে ভার্জিনিয়া টেকের গবেষকেরা জানিয়েছেন, নতুন এলটিই নেটওয়ার্কে খুব সহজেই কার্যকরী আক্রমণ চালানোর সুযোগ থাকছে। তাই জননিরাপত্তার জন্য এ নেটওয়ার্ক ব্যবহারকারী কর্মকর্তারা অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।এদিকে মোবাইল নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিও জ্যামার ব্যবহার করে নেটওয়ার্ক জ্যাম করার পদ্ধতি ঠেকানোর বিভিন্ন পথ অবশ্য খোলা রয়েছে।