জ্যোতির্ময় গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন রাজপথে রাতের আঁধারে হেঁটে যাচ্ছেন অথচ রাস্তায় কোনো স্ট্রিট ল্যাম্প বা বাতি নেই; অথচ রাস্তা আলোকিত করে রেখেছে আইল্যান্ডে বা রাস্তার পাশে থাকা গাছ। বাস্তবে অবাক হওয়ার মতো বিষয় হলেও, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর গবেষকেরা কিন্তু সিনথেটিক বায়োলজির সাহায্যে এমন উজ্জ্বল আলো সৃষ্টিকারী বা জ্যোতির্ময় গাছ তৈরির কাজে উঠেপড়ে লেগেছেন।
গবেষকেরা ধারণা করছেন, জিন প্রকৌশলের মাধ্যমে এক ধরনের আলো উত্পন্নকারী সামুদ্রিক ব্যাকটেরিয়ার ডিএনএ যেকোনো আকারের গাছের সঙ্গে যুক্ত করে বিদ্যুত্ ছাড়াই জ্যোতির্ময় গাছ তৈরি করা সম্ভব। গবেষকেরা তাঁদের এ প্রকল্পটির নাম দিয়েছেন ‘গ্লোয়িং প্ল্যান্ট’।
গ্লোয়িং প্ল্যান্ট প্রকল্পের দলনেতা ও প্রকল্প পরিচালক অ্যান্টনি ইভান্স বলেন, ‘“অ্যারাবিডোপসিস” নামের বিশেষ উদ্ভিদকে আমরা জ্যোতির্ময় গাছ হিসেবে তৈরির জন্য কাজ করছি।’ এ ছাড়া দীপ্তিময় গোলাপ ফুল তৈরির পরিকল্পনাও করেছেন তাঁরা।
বাস্তবে এ প্রযুক্তিটি অনেক কাজেই লাগবে বলে আশা করছেন গবেষকেরা। একটি ব্লগের মাধ্যমে এ বিষয়ে  তাঁরা নিয়মিত তথ্য প্রকাশ করছেন।

ব্লগটির লিংক হচ্ছে http://glowingplant.com/