জ্যোতিষবিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেনা, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই।’
‘তা না হয় বুঝলাম, পাভেল। কিন্তু তুমি কোন রাশির?’
‘জানি না। মনে হয়, মকর রাশি। ১ জানুয়ারিতে জন্ম।’
‘আর আমি মীন রাশি।’
‘তাতে কী!’
‘কী মানে! মীন আর মকরের মধ্যে সম্পর্ক শুভ হয় না।’
‘মীনের কথা আসছে কেন! আমি তো বন্ধুত্ব করতে চাই তোমার সঙ্গে, মীনের সঙ্গে নয়।’
‘আমি তোমাকে কী বললাম! মকরের সঙ্গে আমি বন্ধুত্ব
করব না!’
‘আমি কি মকর নাকি? আমি পাভেল।’
‘তুমি মকর নও, তুমি গবেট মকর! স্কুলব্যাগ দিয়ে তোমার মাথায় কষে একটা চাটি দিলে বুঝবে! মীন আর মকরের মধ্যে সম্পর্ক শুভ হয় না—এ কথার মানে তুমি বোঝো না?’
‘এখন বুঝেছি...’
‘এতক্ষণে! জ্যোতিষবিদ্যা কত বড় বিজ্ঞান, দেখলে তো!’