জয় নিয়ে ওবামার টুইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামা পুনর্নিবাচিত হয়েছেন। নির্বাচনে জয়ের খবরটি মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহার করে জানিয়েছেন তিনি।এক টুইটে বারাক ওবামা লিখেছেন, ‘আপনাদের জন্যই এটি সম্ভব হয়েছে। আপনাদের ধন্যবাদ।’ নির্বাচনে জয়ের খবর জানিয়ে আরেকটি টুইটে বারাক ওবামা লিখেছেন- ‘আরও চার বছর’।টুইটার বার্তায় ওবামা তাঁর সমর্থকদের ধন্যবাদ দেন। ওবামার নির্বাচন জয়ের খবর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ছিল সরগরম। নির্বাচনের দিন শুধু টুইটারে ২ কোটিরও বেশি টুইট হয়েছে। গুগল প্লাস ও ফেসবুক ব্যবহারকারীরাও তাঁদের মন্তব্যে বারাক ওবামাকে স্বাগত জানিয়েছেন। গুগল প্লাসে ট্রেন্ডে ইলেকশন ২০১২ ছিল সবার ওপরে। ট্রেন্ডের মধ্যে উর্ব্ধমুখী ছিল মিট রমনির। টুইটার ট্রেন্ডের ক্ষেত্রে মিট রমনি ও বারাক ওবামা শীর্ষ তালিকার মধ্যে রয়েছেন।টুইটার ও ফেসবুকে অধিকাংশ ভোটাররাই ভোট দেওয়ার পর উচ্ছাস প্রকাশ করে লিখেছেন, ‘আমি ভোট দিয়েছি’।