প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালসিয়াম বা ভিটামিন ডি বড়ি সেবন করলেই মলাশয়ের ক্যানসার হওয়ার ঝুঁকি কমে না। বড় পরিসরের এক গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসাবিজ্ঞানী এ কথা জানিয়েছেন। অন্তত একবার মলাশয়ের টিউমার অপসারণের অস্ত্রোপচার করিয়েছেন—এমন রোগীদের ওপর পরিচালিত ওই গবেষণায় দেখা যায়, ভিটামিন ডি ও ক্যালসিয়ামজাতীয় ওষুধ সেবন করার পরও তাঁদের ভবিষ্যতে মলাশয়ের (কোলন) ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে যায়। এর আগে তিনটি গবেষণায় এ ধরনের ক্যানসারে ক্যালসিয়াম সেবনের উপকারিতার কথা বলা হয়েছিল। কিন্তু কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যানসার সেন্টারের সর্বশেষ গবেষণায় এ রকম কোনো উপকারিতার প্রমাণ মেলেনি। এ গবেষণা প্রতিবেদন নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
এপি