ঝুঁকির মুখে ইয়াহুর পাসওয়ার্ড (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকাররা অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর সার্ভারের ৪৫ হাজারেরও বেশি পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার পর ইয়াহু মেইলসেবাসহ পুরো পাসওয়ার্ড-ব্যবস্থা এখন ঝুঁকির মুখে। তাই কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা ইয়াহু ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। যাঁরা ইয়াহুর পাসওয়ার্ড অন্য সাইটেও ব্যবহার করেন, তাঁদের তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।ডি৩৩ডিএস কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ‘ইয়াহু ভয়েস’ নামের ইয়াহু সেবা থেকে এই পাসওয়ার্ড চুরি করেছে। হ্যাকার গ্রুপটির দাবি করেছে, ইয়াহু যাতে পাসওয়ার্ড নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করে, সে বিষয়টি ধরিয়ে দিতেই ইয়াহু সার্ভার হ্যাক করেছে তারা।ইয়াহু বিষয়টির তদন্ত করছে বলেই জানা গেছে।