টাইকন ২০১৩ সম্মেলনে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সিলিকনভ্যালিতে অনুষ্ঠিত প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন ‘টাইকন ২০১৩’ এ অংশ নিয়েছে বাংলাদেশ। ১৭ ও ১৮ মে ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা সম্মেলনকেন্দ্রে দুই দিনের এ আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসানের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়। সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য বেসিস সদস্যরা হলেন সৈয়দ ফারুক আহমেদ, মুজতবা ফিদাউল হক, কামরুন আহমেদ, সাইফুল ইসলাম, বদর উদ্দীন আল হোসাইন, মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং নাজমুল করিম চৌধুরী। —বিজ্ঞপ্তি