টাক মাথায় চুল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাক সমস্যা সমাধানে আরও একধাপ অগ্রগতি হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকদের একটি যৌথ দল দাবি করেছে। গবেষকেরা মানুষের টাক থেকে সংগৃহীত ত্বকগ্রন্থির টিস্যু থেকে আবার নতুন চুল তৈরি করতে সমর্থ হয়েছেন। ফলে আশা করা হচ্ছে, টাক সমস্যায় হারানো চুল কার্যকরভাবে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাঞ্জেলা ক্রিস্টিয়ানো ওই গবেষণায় নেতৃত্ব দেন। তাঁরা ‘থ্রিডি স্পেরোয়েডস’ পদ্ধতির সাহায্যে ত্বকগ্রন্থির কোষবৃদ্ধি ঘটান। পরে সেই কোষগুলো ইঁদুরের ত্বকে স্থাপন করে ছয় সপ্তাহ পরে দেখা যায়, সেখানে চুল গজিয়েছে। গবেষকদের আশা, একই পদ্ধতি ব্যবহারে মানুষের ক্ষেত্রেও সাফল্য পাওয়া যাবে। বিবিসি।