টাকশালে নতুন ঘড়ি

ব্যস্ত নগরজীবনে ঘরে বসে কেনাকাটার সুযোগ করে দিয়েছে অনলাইন শপিং সাইটগুলো। যানজট ঠেলে বাজারে না গিয়ে অনলাইনে অনেক পণ্যের ফরমাশ দেওয়া যায়। অনলাইনে শুধু ঘড়ি কেনাবেচার জন্য চালু হয়েছে টাকশাল নামের ই-কমার্সের একটি ওয়েবসাইট। এই সাইটে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায়। অনলাইনে ফরমাশ দিলে বাড়িতে ঘড়ি পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। দামি ঘড়ির জন্য রয়েছে কিস্তি–সুবিধা।
টাকশালের প্রধান নির্বাহী মাহাবুব হাসান বলেন, পরিচিত নানা ব্র্যান্ডের ঘড়ি আছে টাকশালে। এখানে নিবন্ধন করে কিস্তিতেও ঘড়ি কেনার সুযোগ পান ক্রেতারা। টাকশালে অনেকেই ঘড়ির ফরমাশ দিচ্ছেন। প্রতিটি ঘড়ির ওয়ারেন্টি দেয় প্রতিষ্ঠানটি। ঠিকানা (www.takshal.com)।
মাহবুব বলেন, এখন অনেকেই অনলাইনে কেনাকাটায় প্রাধান্য দেন। টাকশাল বিশ্বস্ত ই-কমার্স হিসেবে সেবা দেওয়ার চেষ্টা করছে। ক্রেতাদের জন্য নতুন ও দামি বেশ কিছু ঘড়ি যুক্ত হয়েছে সাইটে। চলতি বছরের শুরুর দিকে যাত্রা শুরু করে টাকশাল। বিজ্ঞপ্তি।