
* অটোরিকশায় যাতায়াতের ক্ষেত্রে নামার সময় আপনি সবার পরে নামুন। এতে করে যে বন্ধুরা আগে নামবে, তারাই ভাড়া দেওয়ার জন্য মানিব্যাগে আগে হাত দেবে।
* রেস্তোরাঁয় খাওয়ার সময় একটু ধীরে খাওয়ার চেষ্টা করুন। যাতে অন্য সবার খাওয়া আপনার আগে শেষ হয়ে যায়। তাহলে বিল দেওয়ার ভার তাদের ওপরেই বেশি পড়বে।
* পার্ক, সিনেমা হল বা কোনো দর্শনীয় স্থানে ঢোকার টিকিট কাটার ঠিক আগ মুহূর্তে পকেট থেকে ফোনটা বের করে কানে ধরুন। সিরিয়াস ভঙ্গিতে কথা বলার অভিনয় শুরু করুন, যতক্ষণ না টিকিট কাটা হয়ে যায়। সম্ভব হলে কথা বলতে বলতে একটু আড়ালে চলে যান।
* অল্প খরচের জায়গাগুলোতে আপনি নিজেই বড় টাকার একটা নোট বের করে দিন। এতে করে বেশির ভাগ সময় দোকানদার টাকা ভাঙতি দিতে পারবে না। ফলে আপনার পাশের কোনো বন্ধুই খুচরা টাকা বের করে দেবে।
* অধিক নিরাপত্তার জন্য মানিব্যাগে অল্প কিছু টাকা রেখে বাকি টাকাগুলো অন্য কোনো পকেটে রেখে দিন।