টাঙ্গাইলে আসুসের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার নির্মাতা আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে ২৭ আগস্ট টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে ‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে আসুসের ল্যাপটপ এবং ট্যাবলেট কম্পিউটার দেখানো হয়। পণ্য পরিচিতির পাশাপাশি গেম প্রতিযোগিতার মাধ্যমে উপহার জিতে নেওয়ার সুযোগ ছিল।
আসুসের এই ক্যাম্পাস প্রদর্শনী ধারাবাহিকভাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি