টাঙ্গাইলে শেষহচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে আজ শেষ হচ্ছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ভাসানী হল চত্বরে গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞার সভাপতিত্ব করেন। কৃষি, শিক্ষা, শিল্পসহ সব ক্ষেত্র ডিজিটালাইজেশন করতে সবাইকে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মেলায় সরকারের বিভিন্ন বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা ৩০টি স্টল অংশ নিয়েছে। আজ মেলা রাত আটটা পর্যন্ত চলবে। —টাঙ্গাইল অফিস