টাঙ্গাইলেপ্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাবিপ্রবি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১২। এতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি এবং সিএসই বিভাগের ১৯টি দল অংশ নেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম।প্রতিযোগিতায় ১০টির মধ্যে সর্বোচ্চ চারটি সমস্যার সমাধান করে প্রথম হয়েছে কাজী সাদলিল, এহসানুল হাসান ও অলি উন নাহারের দল এমবিএসটিইউ একলিপ্স। তিনটি ও দুটি সমস্যার সমাধান করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে লোকাল ট্রেন এবং কিংকর্তব্যবিমূঢ় দল। —বিজ্ঞপ্তি