টাচ প্রযুক্তির ক্রোমবুক আনবে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষদিকে টাচ প্রযুক্তির ক্রোমবুক ল্যাপটপ বাজারে আনতে পারে গুগল। চীনের সংবাদপত্র ডিজিটাইমসে জানানো হয়েছে, শিগগিরই ১২.৮৫ ইঞ্চি মাপের সাশ্রয়ী ক্রোমবুক বাজারে আনার পরিকল্পনা করেছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি। এক খবরে সিনেট জানিয়েছে, গুগল ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর এ ল্যাপটপটিতে টাচ বান্ধব ইন্টারফেস তৈরিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে গুগল।সম্প্রতি এসার ও স্যামসাংয়ের সঙ্গে নতুন দুটি ক্রোমবুক বাজারে এনেছে গুগল। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, তৃতীয় ক্রোমবুকটিই হতে যাচ্ছে টাচ প্রযুক্তির সাশ্রয়ী দামের ক্রোমবুক। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে এখন গুগল ও মাইক্রোসফট টাচ প্রযুক্তির ল্যাপটপে ভবিষ্যত্ দেখছে। শিগগিরই অ্যাপলও হয়তো একই পথে হাঁটবে।