টাচপ্যাডের দাম কমাল এইচপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে আনা টাচপ্যাড ট্যাবলেট কম্পিউটারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট এইচপি। এর আগে এইচপির ওয়েবসাইটে ১৬ গিগাবাইট মেমোরির টাচপ্যাডের মূল্য ৪০০ ডলার ও ৩২ গিগাবাইট মেমোরির টাচপ্যাডের মূল্য ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দুটি পণ্যের দামই ১০০ ডলার করে কমানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘এইচপি প্রতিনিয়ত তার পণ্যের বাজার যাচাই করে। আর এখন আমরা এই টাচপ্যাডের দাম কমাতে পেরে খুবই খুশি।’ জুলাইয়ের শুরুতে এই টাচপ্যাড যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে আসে এইচপি। যুক্তরাষ্ট্রের মোবাইল প্রযুক্তির অগ্রদূত পালম এইচপির এই ট্যাবলেট পিসির অপারেটিং সিস্টেমটি তৈরি করেছে। ওয়েবসাইট।