টাচস্ক্রিন এসারের ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সিকিউটিভ টেকনোলজিস লি. এসারের মাল্টি টাচস্ক্রিন সুবিধাসহ নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে। এস্পায়ার ৫৭৩৮পিজি টাচ মডেলের এ ল্যাপটপে ইন্টেলের কোর টু ডুয়ো ২.২ গিগাহার্টজ প্রসেসর রয়েছে। এতে আরও আছে চার গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি। এটি চলে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে। ল্যাপটপটিতে আরও রয়েছে ওয়েবক্যাম, ব্লুটুথ, আঙুলের ছাপ শণাক্ত করার প্রযুক্তি, টাচপ্যাড ইত্যাদি। একবার ব্যাটারি চার্জ করলে এটি টানা তিন ঘণ্টা চলে। এর দাম ৭৮ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি