টাচস্ক্রিনে অনুভব করা যাবে কিবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি টাচ স্ক্রিনযুক্ত পণ্যে বিশেষ এক ধরনের নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন প্রযুক্তি বিজ্ঞানীরা। এ প্রযুক্তির ফলে টাচস্ক্রিনের ওপরে কিবোর্ড বা কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। খবর বিবিসি অনলাইনের।প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, টাচস্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকর। তবে নতুন একটি পদ্ধতিতে টাচস্ক্রিনে কি-বোর্ডের অনুভূতি পাবেন ব্যবহারকারী।যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘ট্যাকটাস’ নামের একটি প্রতিষ্ঠান এ ধরনের নতুন প্রযুক্তি দেখিয়েছে।ট্যাকটাসের গবেষকেরা ট্যাবলেট কম্পিউটারের স্ক্রিনে অনুভব করা যায় এমন কি বাটন তৈরি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, টাইপের প্রয়োজন হলে এ কী-বোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করা যাবে আবার টাইপ শেষ হলেই মিলিয়ে যাবে।