টানা সাঁতারে নারীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা সাঁতারে নারীর সাফল্য
টানা সাঁতারে নারীর সাফল্য

প্রথম নারী হিসেবে টানা ৫৭ হাজার ১২০ স্ট্রোকের সাঁতারে যুক্তরাজ্যের ইংল্যান্ডের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইট (ইংলিশ চ্যানেল) প্রদক্ষিণ করেছেন আন্না ওয়ার্ডলি। বিরতিহীন সাঁতারে দ্বীপটি পাড়ি দেওয়ার কৃতিত্ব প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম কেউ অর্জন করলেন। দ্বীপটিকে ঘিরে ৫৭ মাইল এলাকা পাড়ি দিতে ৩৭ বছর বয়সী আন্নার সময় লেগেছে ২৬ ঘণ্টা ৩৩ মিনিট ২৮ সেকেন্ড। রাইড পিয়ের এলাকা থেকে তিনি গত শুক্রবার সকালে সাঁতার শুরু করে দ্বীপ প্রদক্ষিণ শেষে পরদিন সকালে একই স্থানে পৌঁছান। নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগেই তিনি অভিযান শেষ করেন। পুরো সাঁতারকালে আধা ঘণ্টা পরপর সর্বোচ্চ দুই মিনিটের বিরতিতে তাঁকে খাবার দেওয়া হয়। টেলিগ্রাফ।