টার্গাসের ইউএসবি মাউস বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টার্গাস ইউএসবি মাউস
টার্গাস ইউএসবি মাউস

বাজারে পাওয়া যাচ্ছে টার্গাস ব্র্যান্ডের ইউএসবি কর্ড স্টোরিং মাউস। স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা ২.৫ ফুট লম্বা ইউএসবি কর্ডযুক্ত মাউসটিতে রয়েছে এক হাজার ডিপিআই অপটিক্যাল সেন্সর এবং স্ক্রল হুইল। ফলে মাউস এর পুরো কর্ড মূল অংশের ভেতরে গুটিয়ে থাকে।

মাউসটি ম্যাক এবং উইন্ডোজ উভয় অপারেটিং সিস্টেম সমর্থন করে। বিপণনকারী প্রতিষ্ঠানটি এই মাউসটিতে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি দিচ্ছে। মাউসটির দাম ৬০০ টাকা।