টিকটকের সঙ্গে টেক্কা দিতে ইনস্টাগ্রামে নতুন সুবিধা

ইনস্টাগ্রামরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের রিলস ফিচারে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যাবে। শুধু তা–ই নয়, রিলসে পছন্দের অডিও ফাইল ব্যবহার করা যাবে। এত দিন রিলস ফিচারের মাধ্যমে ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরির সুযোগ মিলত।

আরও পড়ুন

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের সুযোগ থাকায় কিশোর-কিশোরীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। কিন্তু কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বছর রিলস ফিচার চালু করে তারা। কিন্তু টিকটকের তুলনায় ভিডিওগুলোর সময় বেশ কম হওয়ায় ধীরে ধীরে পিছিয়ে পড়েছে তারা। আর তাই টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে রিলস ফিচারের মাধ্যমে ভিডিও তৈরির সময় বাড়িয়েছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন

এ বিষয়ে এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, রিলসে আরও বেশি সময় থাকার সুযোগ দিতেই ভিডিও ধারণের সময় বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো আরও ভালোভাবে অন্যদের কাছে তুলে ধরা যাবে।

সম্প্রতি অ্যাম্বার অ্যালার্ট নামে নতুন আরও একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কোনো শিশু হারিয়ে গেলে নির্দিষ্ট এলাকার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে শিশুটির ছবি, বর্ণনাসহ সতর্কবার্তা পাঠানো যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশে এ সুবিধা চালু করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন